চার দিনের সুইজারল্যান্ড সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা!
ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০১:২৩ ২৫ জানুয়ারী ২০২৫
সুইজারল্যান্ডে চার দিনের ব্যস্ত সফর শেষে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে জানা গেছে, তিনি দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাসহ অন্তত ৪৭টি অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
ডব্লিউইএফ-এর শীর্ষ সম্মেলনে ড. ইউনূস বিভিন্ন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিনি চারজন সরকার প্রধান, জাতিসংঘের ১০ শীর্ষ নির্বাহী, ১০ সিইও, ৯ আয়োজিত অনুষ্ঠান এবং ৮টি মিডিয়া কার্যক্রমে অংশ নেন।
প্রথম দিনে ড. ইউনূস জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ, পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস-হোর্তা, এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।
দ্বিতীয় দিন তিনি ১৪টি প্রোগ্রামে অংশ নেন। এ সময় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রাক্তন মার্কিন দূত জন কেরি, এবং প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন। তৃতীয় দিনে তিনি সামাজিক উদ্যোক্তাদের জন্য শোয়াব ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এবং জলবায়ু ও প্রকৃতির অবস্থা নিয়ে পূর্ণাঙ্গ অধিবেশনে অংশ নেন।
শেষ দিনে তিনি সাতটিরও বেশি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের চেয়ারম্যান আমের আলীরেজার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



