কারো প্রেসক্রিপশনে ভ্যাট বাড়ানো হয়নি: অর্থ উপদেষ্টা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:০১ ২২ জানুয়ারী ২০২৫
সেবা ও পণ্যের ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) বাড়ানোর প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কারো প্রেসক্রিপশন বা মহার্ঘ্য ভাতার জন্য ভ্যাট বাড়ানো হয়নি। রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই ভ্যাট বৃদ্ধি করা হয়েছে।
বুধবার খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, অত্যাবশ্যকীয় পণ্য ও সেবায় ভ্যাট বা কর বাড়ানো হয়নি। যেসব পণ্যের ভ্যাট বেড়েছে সেগুলো অত্যাবশ্যকীয় নয়। এ সময় তিনি উল্লেখ করেন যে বিশ্বের মধ্যে বাংলাদেশে রাজস্ব আয় সবচেয়ে কম।
এর আগে গতকাল সচিবালয়ে ভ্যাট বৃদ্ধির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "কেন ভ্যাট ও শুল্ক বাড়ানো হলো কিছুদিন পর তা জানতে পারবেন। তবে আগামী বাজেটে ভ্যাট ও কর আরও ভালোভাবে সমন্বয় করা হবে।"
এ সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, "ভ্যাট যে পর্যায়ে বাড়ানো হয়েছে তাতে কি এমন যে পণ্যের মূল্য বাড়তে পারে? ওষুধ, মোবাইল ও ফলের রসে ভ্যাট কমানো হয়েছে। অথচ দুধের দাম বেড়েছে। এটাতো বাড়ার কথা নয়।"
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




