‘গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই’ - আমির খসরু!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৫:৪৪ ২২ জানুয়ারী ২০২৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার কোনো সুযোগ নেই। তিনি জানান, নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোনো পদক্ষেপ নিলে জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি হতে পারে।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার বিষয়বস্তু ছিল "বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহিঃবিশ্বে বিএনপির ভূমিকা।"
আমির খসরু বলেন, আওয়ামী লীগ জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে দেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছিল। তিনি জোর দিয়ে বলেন, জনগণকে তাদের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট মাসের আন্দোলনের সফলতার ক্ষেত্রে বিভক্তি কাম্য নয়। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি প্রবাসীদেরও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠিয়ে নয়, রেমিট্যান্স বন্ধ করে দিয়েও ফ্যাসিবাদের পতনে ভূমিকা রেখেছেন।
বিএনপির আন্দোলনের নেতৃত্বে তারেক রহমানের ভূমিকার কথা তুলে ধরে আমির খসরু বলেন, ভবিষ্যতে প্রবাসীদের দাবিগুলো যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- আন্ডারওয়ার্ল্ড ডন খ্যাত দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী নাসিম ‘বন্দুকযুদ্ধে’ নিহত
- ‘কী অপরাধ আমার?’ আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
- আকর্ষণীয় বেতনে সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে ডায়মন্ড ওয়ার্ল্ড
- ‘কাফনের কাপড় রেডি রাখিস’, জোরারগঞ্জ থানার ওসিকে প্রাণনাশের হুমকি
- শাকিব খানের নায়িকা হচ্ছেন কিয়ারা আদভানি? প্রযোজকের পোস্টে নতুন গুঞ্জন
- ৪৬ বছর বয়সে রোনালদিনহোর মাঠে ফেরা ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ক্যাসানো
- এক টেবিলে ট্রাম্প-পুতিন-শি, শান্তির ঘোষণা এলেও বড় সমঝোতা হয়নি
- ঘূর্ণিঝড় আকভান আজ ওড়িশা উপকূলে, বাংলাদেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- ওয়াসিম আকরাম থেকে ললিত মোদি, সুস্মিতা সেনের প্রেমের যত গল্প
- আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠানোর লক্ষ্য বাংলাদেশের
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া



