ভারতকে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০২:১৬ ১৯ জানুয়ারী ২০২৫
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার অধিকার আদায়ে কোনো ছাড় দিচ্ছে না। তিনি জানান, আগের সরকার ভারতের সঙ্গে কিছু বিষয়ে নমনীয় ছিল। তবে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণেই কিছু ছোটখাটো সমস্যার সৃষ্টি হয়েছে।
রবিবার বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৩৭তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষায় সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ধান ও গাছ কাটার বিরোধ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি দুপক্ষের আলোচনার মাধ্যমে সমাধান হবে। সীমান্তে কোনো ধরনের অনুপ্রবেশ বরদাশত করা হবে না।
দুর্নীতিকে বাংলাদেশের প্রধান সমস্যা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। ভূমি সুরক্ষা আইন প্রণয়নকেও সময়োপযোগী দাবি করে তিনি বলেন, কৃষিজমি রক্ষা করা না গেলে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
সিভিল সার্ভিস প্রসঙ্গে তিনি বলেন, চাকরি হারানোর ভয় না থাকার কারণে অনেক ক্ষেত্রে সেবার প্রতি অনীহা দেখা যায়। শৃঙ্খলা বজায় থাকলে রাজনৈতিক লেজুড়বৃত্তি বন্ধ করা সম্ভব।
পরিশেষে তিনি সতর্ক করেন, কেউ তার পরিচয় ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি দুর্নীতির সঠিক তথ্য প্রকাশের আহ্বান জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাত বছরের সংসার ভাঙার গুঞ্জন সাবিলা নূরের, আলোচনায় নতুন সম্পর্কের অভিযোগ
- ফুটবলে নতুন চমক, হলুদ-লাল কার্ডের বদলে ‘ইলেকট্রনিক কার্ড’!
- ‘১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’:রাশেদ খাঁন
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সড়ক ছেড়ে নৌপথে মাদক পাচার, ট্রলারে ইয়াবার চালান ছড়াচ্ছে সারা দেশে
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




