চৌকা সীমান্তে ভারতীয়দের হামলায় ২ বাংলাদেশি আহত!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:৫৩ ১৮ জানুয়ারী ২০২৫
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়দের অনুপ্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে আম ও বরই গাছ কাটার ঘটনা থেকে এই উত্তেজনার সূত্রপাত ঘটে। সংঘর্ষটি প্রায় ৪ ঘণ্টা ধরে চলতে থাকে।
কিরণগঞ্জ সীমান্তের নো-ম্যানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে শুরু হওয়া এই উত্তেজনা চৌকা সীমান্তে ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় ভারতীয় সীমান্তবাসী বাংলাদেশের মানুষকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে এবং ভারতীয় বিএসএফ কাঁদানে গ্যাস ছোড়ে। এদিকে, বাংলাদেশের সীমান্তবাসী লাঠিসোটা, ইটপাটকেল ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে অংশ নেয়।
আহতরা হলেন—
১. রনি (জিয়ারুল ইসলামের ছেলে), গ্রাম: ঘুনটোলা বিশ্বনাথপুর, শিবগঞ্জ।
২. ফারুক (সেরাজুল ইসলামের ছেলে), গ্রাম: কালিগঞ্জ।
সংঘর্ষের মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বিকেল ৪টার দিকে চৌকা সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি দেয়।
স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা অবৈধভাবে চৌকা সীমান্তে অনুপ্রবেশ করে অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ কেটে ফেলেছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে উভয় পক্ষের মানুষজন এখনো জড়ো হয়ে আছে। এলাকাজুড়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, উভয় পক্ষ শান্তি বজায় রাখতে সম্মত হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




