লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:১৯ ১৮ জানুয়ারী ২০২৫
মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সাত দিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ। এ অভিযানে একটি বাল্কহেড জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে জানিয়েছে নৌ পুলিশ
এ ঘটনার সূত্রপাত গত ১০ জানুয়ারি ভোরে, যখন মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় একটি তেলবাহী জাহাজের ছয় কর্মচারীকে জিম্মি করে ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বরগুনার সড়ক গাছিয়া গ্রামের সুমন সেখ (২৩), খাগবুনিয়া গ্রামের রিয়াজ খান (২২), লাকুরতলা গ্রামের মোহাম্মদ ফেরদৌস (২২), নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের ইসলাম ব্যাপারী (৩৯) ও আমজাদ হোসেন তপু (২৬)।
নৌ পুলিশ বাহিনীর অতিরিক্ত উপমহাপরিদর্শক আলমগীর হোসেনের নেতৃত্বে, টাঙ্গাইল নৌ পুলিশ সুপার সোহেল রানা, চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন ও মুন্সীগঞ্জ থানার এসআই ইমরান হাসান অভিযানে অংশ নেন।
চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ওসি আরিফ হোসেন জানান, ডাকাতরা বালুবাহি বাল্কহেডে লুট হওয়া ফার্নেস অয়েল ভর্তি করে নিয়ে যায়। স্থানীয়রা জানান, বাল্কহেডটি দুই দিন ধরে ভূতের মোড় নৌঘাটে অবস্থান করছিল।
অভিযান শেষে ২৬০ টন ফার্নেস অয়েল ভর্তি বাল্কহেডটি উদ্ধার করা হয় এবং ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য অভিযুক্তদের নৌ পুলিশের ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- মুক্তির প্রথম দিনেই ১২৫ কোটি রুপি আয়, বক্স অফিসে রজনীকান্তের ‘জেলার ২’-এর ঝড়
- মধ্যরাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক
- নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, রয়েছে ৮ তারকার স্বাক্ষর
- লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশে অসহায় ৩ বছরের শিশু
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা




