নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিলেন সারজিস!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৫:৩০ ১৭ জানুয়ারী ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
শুক্রবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে আয়োজিত এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এই ইঙ্গিত দেন।
সারজিস আলম বলেন, “আমরা মানুষের চাওয়া নিয়েই সবসময় কাজ করেছি। জনগণের দাবিগুলোই আমাদের সকল কর্মসূচির মূল কেন্দ্রবিন্দু। এখন মানুষ চান, তরুণ নেতারা সংসদে তাদের প্রতিনিধিত্ব করুক। যদি পঞ্চগড়ের মানুষ মনে করেন, আমি বা অন্য কোনো তরুণ এই দায়িত্ব নিতে পারি, তবে আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র শিগগিরই প্রকাশ করা হবে। অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের স্বপ্ন এবং পরিকল্পনার একটি রূপরেখা এই ঘোষণাপত্রে তুলে ধরা হবে। এটি দেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”
সারজিস বলেন, “আমাদের সংগ্রাম শুধু একটি নির্বাচন নয়; জনগণের স্বপ্ন পূরণে একটি সঠিক এবং স্বচ্ছ নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করাও আমাদের লক্ষ্য। তবে ৬ মাসের মধ্যে নতুন ভোটার তালিকা তৈরি, নির্বাচন কমিশন সংস্কার এবং আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পুনঃপ্রতিষ্ঠা অত্যন্ত চ্যালেঞ্জিং।”
অনুষ্ঠানে তিনি প্রায় দুই হাজার দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী




