ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এক অবিচ্ছেদ্য যাত্রা !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৭:০২ ১৪ জানুয়ারী ২০২৫
ত্রয়োবিংশতম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে আলো ছড়িয়েছে তরুণ উপস্থাপিকা সাদিয়া রশ্নি সূচনার উপস্থিতি। ২০তম আসর থেকে এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন তিনি। তার সাবলীল উপস্থাপনা ও স্পষ্ট উচ্চারণ তাকে দেশ-বিদেশের নানা আয়োজনে প্রিয়মুখে পরিণত করেছে।
বিশ্বখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি, ওপার বাংলার তারকা সব্যসাচী চক্রবর্তী, শর্মিলা ঠাকুর, শ্রীলেখা মিত্রসহ বিভিন্ন গুণীজনের সাথে মঞ্চ ভাগ করার অভিজ্ঞতা সূচনার পেশাগত জীবনের এক উল্লেখযোগ্য অর্জন।
জাতিসংঘের জাতীয় পরামর্শক হিসেবে জনসচেতনতামূলক কাজ এবং প্রশংসিত ‘ওয়াক দ্য টক’ পডকাস্টের সঞ্চালনা সূচনার বহুমাত্রিক দক্ষতার প্রতিফলন। পাশাপাশি, মোস্তফা সরয়ার ফারুকী ও আপন আহসানের বিজ্ঞাপনে কাজের মাধ্যমে নিজেকে আরো বেশি প্রতিষ্ঠিত করেছেন।
স্নাতক শেষ করার পর ২০২১ সালে পেশাদার উপস্থাপিকা হিসেবে সূচনার যাত্রা শুরু হয়। অক্লান্ত পরিশ্রম ও নান্দনিক উপস্থাপনার মাধ্যমে তিনি নিজের জায়গা শক্ত করেছেন।
এবারের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশসহ ৭৫টি দেশের ২০৩টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। উৎসবটি আয়োজিত হয়েছে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানকে সামনে রেখে। রেট্রোস্পেকটিভ বিভাগসহ বিভিন্ন বিভাগে বাংলাদেশের ৪৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত রেইনবো ফিল্ম সোসাইটির তত্ত্বাবধানে এই উৎসব আয়োজন করা হয়।
৯ দিনব্যাপী এই উৎসবে উপস্থিত থাকবেন বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং বোদ্ধারা। চলচ্চিত্রপ্রেমীদের জন্য এই উৎসব শুধু বিনোদনের নয়, বরং সাংস্কৃতিক বৈচিত্র্য উপভোগের একটি মঞ্চ।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বরমী ব্রিজের অধিগ্রহণের টাকা নিয়ে হয়রানি-চাঁদাবাজির অভিযোগ, মানববন্ধন
- হাদি হত্যায় মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
- নিতম্বে চোট পেয়ে এক মাসের বিরতি, শিগগিরই শুটিংয়ে ফিরছেন রাশ্মিকা
- ১০ দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে ভাষণ
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- গ্রিসে দাবানল নেভানোর সময় আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- ‘পালাব না’ হাঁক দেওয়া ওবায়দুল কাদের কোথায়? নেই কোনো হদিস
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- অবশেষে কার্যকর হলো আম্পায়ার শরফুদ্দৌলা সৈকতের পদত্যাগ, বিসিবির সঙ্গে চুক্তির ইতি




