৯ হত্যা মামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ !

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:১৪ ১৪ জানুয়ারী ২০২৫
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে ৯ হত্যা মামলার ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, সাবেক এসপি ও পুলিশ কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন।
১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বরাবরে এ অভিযোগ দায়ের করা হয়।
সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট, সারাদেশের মতো বানিয়াচংয়ে প্রতিবাদে ফুঁসে উঠে ছাত্র-জনতা, যারা একাধারে সরকারের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয়। তাদের এ প্রতিবাদকে দমন করতে একাধিক মিছিল-মিটিং করে ছাত্র-জনতাকে হুমকি-ধমকি দেয় আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
অবশেষে ৫ আগস্ট বানিয়াচং উপজেলা সদরে ৪-৫ হাজার ছাত্র-জনতার মিছিলে হামলা হয়, যার ফলে ৯ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় ৩০০ জনের মধ্যে ২৬৪ জনের নামোল্লেখ করে বাকিদের অজ্ঞাত রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক এমপি ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, সাবেক এমপি আব্দুল মজিদ খান, সাবেক এমপি সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক এসপি আক্তার হোসেন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, সাবেক ওসি দেলোয়ার হোসেন, ওসি (তদন্ত) আবু হানিফ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মো. আঙ্গুর মিয়া, সাবেক চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়াসহ পুলিশ কর্মকর্তারা এবং আওয়ামী লীগের নেতারা।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




