প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসায় আল-আজহারের গ্র্যান্ড ইমাম


প্রকাশিত: ০৫:১৪ ১২ নভেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ হবে এবং উন্নতি করবে বলে মন্তব্য করেন আল-আজহার আল শরীফের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েব।
আজ (মঙ্গলবার) সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন আল-আজহার গ্র্যান্ড ইমাম। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বার্তায় তা জানানো হয়।
ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান অধ্যাপক ড. ইউনূসকে সহস্রাব্দ পুরোনো প্রতিষ্ঠানে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সম্পূর্ণ অর্থায়িত বৃত্তি ঘোষণা করবেন।
আহমেদ এলতায়েব বলেন, আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী আছি। আপনি একজন বিচক্ষণ মানুষ। বিপ্লবের পর দেশ একটি নতুন উচ্চতায় পৌঁছাবে। আমি আপনাকে বুদ্ধিমান পদ্ধতি অবলম্বন করার জন্য স্যালুট জানাই।
অধ্যাপক ইউনূস আমন্ত্রণ জানানোর জন্য গ্র্যান্ড ইমামকে ধন্যবাদ জানান। তিনি গ্র্যান্ড ইমামকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে যে গভীর পরিবর্তনগুলো আনা হয়েছিল তা নিজের চোখে দেখার জন্য।
এসময় বৈঠকে প্রধান উপদেষ্টা গণ-অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ নিয়ে কথা বলেন।
গ্র্যান্ড ইমাম প্রফেসর ইউনূসের নেতৃত্ব ও তার সামাজিক সেবা এবং দারিদ্র্য মোকাবেলায় তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আর্ট অব ট্রায়াম্ফের একটি অনুলিপি, বিপ্লবের সময় আঁকা দেওয়ালের ম্যুরাল এবং গ্রাফিতিতে আঁকা বিখ্যাত আর্ট বই গ্র্যান্ড ইমামের কাছে হস্তান্তর করেন। গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের শৈল্পিক দক্ষতার প্রশংসা করার সাথে সাথে আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদেরও প্রশংসা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প




