গণরুম প্রথা বন্ধ ঘোষণা ইবির লালন শাহ কর্তৃপক্ষের


প্রকাশিত: ০৪:৩৫ ৮ সেপ্টেম্বর ২০২৪
গণরুম প্রথা বিলুপ্তিসহ ৫টি সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হল কর্তৃপক্ষ। রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে বারোটায় হল বডির আলোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
নোটিশ সূত্রে জানা যায়, অন্য হল সংশ্লিষ্ট ছাত্র এই হলে অবস্থান করতে পারবে না। প্রতি রুমে সীটের অতিরিক্ত ছাত্র অবস্থান করতে পারবে না। আবাসিকতা ব্যতিত কোন ছাত্র হলে অবস্থান করতে পারবে না। গণরুম সম্পূর্ণভাবে বাতিল করা হলো। যে সকল ছাত্রের মাস্টার্স পরীক্ষা ইতোমধ্যে শেষ তাদেরকে হল ত্যাগ করতে হবে।
এছাড়া যেকোন সময় হল প্রশাসন কক্ষে অভিযান চালাবেন। সে সময় আবাসিক ছাত্র ব্যতিত অনাবাসিক ছাত্র যদি অবস্থান করে হল প্রসাশন তাদের বিরূদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এসব বিষয়ে ড. আকতার হোসেন বলেন, 'গণরুম হলো সকল অপকর্মের আঁতুড়ঘর। নিয়মানুযায়ী আবাসিক হলে গণরুমের কোনো অস্তিত্ব নেই। এগুলো রাজনৈতিক দলের সৃষ্টি। এই গণরুমে যারা থাকে তারা হলের আবাসিক শিক্ষার্থীও না। তাই আমরা গণরুম বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে প্রত্যেক রুমে সিট সংখ্যার অতিরিক্ত কেউ থাকবে না।
তিনি আরও বলেন, আমরা চাই সুষ্ঠুভাবে হল পরিচালনা করতে। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের হলে সিট পাওয়ার যে অধিকার, সেটা ফিরিয়ে দিতে চাই। তার জন্য অবশ্যই আমাদের এই প্রাথমিক স্টেপগুলো পার করতে হবে। আমরা ইতোমধ্যে গণরুমগুলো পরিদর্শন করেছি। ক্যাম্পাস নিয়মিত হলে আমাদের তৎপরতা আরও বাড়াবো। হলে অনাবাসিক কেউ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হল প্রশাসনই যোগ্য শিক্ষার্থীদের আবাসিকতা নিশ্চিত করবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা




