মধ্যরাতে ঢাকার রাজপথে বাঁধন-নওশাবারা!


প্রকাশিত: ০৪:০৫ ১ সেপ্টেম্বর ২০২৪
ঠিক রাত ১১ টা ৫৯ মিনিটে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পদযাত্রা করেন সচেতন নারী সমাজের সদস্যরা। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এক হয়েছেন তারা। শুক্রবার ১৩ দফা দাবিতে ‘শেকল ভাঙার পদযাত্রা’ কর্মসূচি পালন করেছেন সচেতন নারীরা। এদিন রাত ১০টার পর থেকে জাতীয় জাদুঘরের সামনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নারীরা একত্রিত হতে থাকেন। সেখান থেকে ফেস্টুন, ব্যানার ও মশাল জ্বালিয়ে পদযাত্রাটি শুরু হয়। এরপর তা সায়েন্সল্যাব, কলাবাগান ও আসাদ গেট হয়ে সংসদ ভবনের সামনে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নওশাবা, আলোকচিত্রী শহিদুল আলম ও তার স্ত্রী রেহনুমা আহমেদসহ বেশ ক’জন মানবাধিকারকর্মী।
পদযাত্রায় অংশগ্রহণকারীরা ‘পুরুষের ক্ষমতা ভেঙে হোক সমতা’, ‘আইনসিদ্ধ নিপীড়ন বন্ধ হোক’, ‘কল্পনা চাকমা কোথায়?’ প্রভৃতি স্লোগানে মুখর করে তোলেন রাজপথ। শিল্পী সায়ানের একটি গানের মাধ্যমে পদযাত্রা সমাপ্ত করেন নারীরা। গানটির শিরোনাম ‘মা-বোনেরা সাহস করো’।
এর আগে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা তাদের ১৩ দফা দাবি তুলে ধরেন। এগুলোর মধ্যে অন্যতম হলো, সারা দেশে অব্যাহত ধর্ষণ-যৌন সহিংসতার সঙ্গে যুক্তদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক ও ন্যায্য শাস্তি নিশ্চিত করতে হবে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- অসুস্থ রিফাত চৌধুরীর চিকিৎসায় আর্থিক সহায়তা দিলেন জায়েদ খান
- রোনালদোর সুযোগ নষ্টের রাতে ফেলিক্সের গোলে জিতল পর্তুগাল
- জাতিসংঘে ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু
- জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন তারেক রহমান
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ঢালিউডের মিষ্টি মেয়ে শাবনূর যার অভিনয়ে মুগ্ধ এক প্রজন্ম
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২




