“ভারতের মতো বাকিদেরও একই পরিণতি হবে” — মার্কিন সিনেটরের কড়া হুঁশিয়ারি


প্রকাশিত: ০৭:১৪ ২৯ আগস্ট ২০২৫
রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে সহায়তা করছে ভারত, চীনসহ কয়েকটি দেশ— এমন অভিযোগ তুলেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম। তিনি সতর্ক করে বলেছেন, ভারত ইতোমধ্যেই খেসারত দিয়েছে, অন্য দেশগুলোকেও একই পরিণতির মুখে পড়তে হবে।
সিনেটর গ্রাহাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, রুশ তেল কেনার কারণে নিরীহ মানুষ, এমনকি শিশুদেরও প্রাণ হারাতে হচ্ছে। তিনি বলেন, ট্রাম্পের আমলে ভারতের ওপর শুল্ক আরোপই প্রমাণ করে, নয়াদিল্লি পুতিনকে সমর্থনের মাশুল দিচ্ছে।
ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় অন্তত ২৩ জন নিহত হওয়ার পর এ বক্তব্য দেন তিনি।
হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধ শেষের পক্ষে হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া ও ইউক্রেনকেই। এদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, শান্তির পরিবর্তে রাশিয়া আবারও সহিংসতার পথ বেছে নিয়েছে।
অন্যদিকে মস্কো বলছে, তাদের হামলা ছিল ইউক্রেনের সামরিক ঘাঁটি ও শিল্প স্থাপনায়, তবে শান্তি আলোচনায় বসার আগ্রহ তাদের এখনও আছে।
সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




