ভারতের বাঁধ নির্মাণ শেষ হলে ১০টি মিসাইল মারব: পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি


প্রকাশিত: ০৯:১৯ ১১ আগস্ট ২০২৫
মাত্র দুই মাসের ব্যবধানে আবারও যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসীম মুনির। সফরকালে তিনি দেশটির রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এরই মধ্যে ফ্লোরিডার টাম্পায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভারতের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দেন।
সেই অনুষ্ঠানে অসীম মুনির বলেন, “আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে এবং আমরা ধ্বংসের পথে যাই, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককেও ধ্বংস করে দেব।” তিনি ইঙ্গিত দেন, এমন পরিস্থিতি এলে দক্ষিণ এশিয়ায় পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলতি বছরের মে মাসে চারদিনের সংঘাতের প্রেক্ষাপটে এই মন্তব্য আসল। এর আগে, গত এপ্রিল মাসে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হয়। ওই ঘটনার জেরে ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং ঘোষণা দেয় যে পাকিস্তানকে আর সিন্ধুর পানি দেওয়া হবে না।
অসীম মুনির অনুষ্ঠানে আরও বলেন, “আমরা সিন্ধু নদে ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। যখন এটি বানানো শেষ হবে, তখনই ১০টি মিসাইল মেরে ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনও অভাব নেই।”
১৯৬০-এর দশকে বিশ্বব্যাংকের সহায়তায় হওয়া সিন্ধু নদ চুক্তি অনুযায়ী, সিন্ধুর অববাহিকা থেকে আসা তিনটি নদীর পানি ব্যবহারের অধিকার পায় পাকিস্তান। কিন্তু সাম্প্রতিক উত্তেজনা এই চুক্তিকে নতুন করে বিতর্কের মুখে ফেলেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- ডিজেলে লিটারপ্রতি প্রায় ৯০ টাকা লোকসান, জানাল বিপিসি
- ‘তুই ছাড়া...’, শুভশ্রীর পোস্টে ফের আলোচনায় দেব-শুভশ্রী
- সম্প্রচারস্বত্বে স্বার্থের দ্বন্দ্বের অভিযোগ, তদন্তে পিএসজি সভাপতি
- হরমুজে মার্কিন MQ-1 ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
- জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী




