‘নাটক কম করো পিও’—তিশাকে উদ্দেশে শাওনের মন্তব্যে শোবিজে আলোচনার ঝড়


প্রকাশিত: ০৯:২৬ ১১ আগস্ট ২০২৫
জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং নুসরাত ইমরোজ তিশা—দুজনই দেশের শোবিজ অঙ্গনের সুপরিচিত মুখ। একসময় তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বর্তমানে রাজনৈতিক মতাদর্শের কারণে সেই সম্পর্কের দূরত্ব অনেকটাই বেড়েছে বলে জানিয়েছেন শাওন।
রবিবার (১০ আগস্ট) শাওন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিশার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তিশা ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে অভিনয় নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে তার ছবি প্রদর্শিত হচ্ছে। ভিডিওটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিশার একাধিক ছবি রয়েছে।
ভিডিওটি শেয়ার করে শাওন পোস্টে সরাসরি তিশার নাম উল্লেখ না করে ‘এই মেয়েটি’ বলে সম্বোধন করেন। তিনি লেখেন, “এই মেয়েটাকে ছোটবেলা থেকে চিনতাম। নতুন কুঁড়িতে আমার ছোটবোনের সঙ্গে একই ব্যাচে গান শিখেছে। আমার বোন আমাকে আপুনি ডাকে—এই চটপটে মেয়েটিও আপুনি ডাকতো। আমিও তাকে আমার বোনের মতোই দেখতাম।”
তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৬ সালে তার মায়ের সংসদ সহকর্মী শাহিন মনোয়ারা হক এমপি-র সঙ্গে তিশার আত্মীয়তার সম্পর্ক ছিল। এছাড়া নিজের পরিচালনায় ‘একলা পাখী’ নাটকে তিশার অভিনয়ের অভিজ্ঞতা এবং এফডিসিতে তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে তার ঘনিষ্ঠতার কথাও স্মৃতিচারণ করেন শাওন।
সবশেষে শাওন লেখেন, “‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি দেখা হয়নি, দেখার ইচ্ছেও নেই। বাস্তব জীবনে মেয়েটার যে অভিনয় দেখলাম, শখ মিটে গেছে।” পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে লিখেন—‘নাটক কম করো পিও’।
শাওনের এই মন্তব্য সামাজিক মাধ্যমে তীব্র আলোচনা সৃষ্টি করেছে। শোবিজ অঙ্গনেও এ নিয়ে নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ শাওনের বক্তব্যের সঙ্গে একমত হয়েছেন, আবার কেউ একে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




