স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট


প্রকাশিত: ০৩:৪৯ ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) তাঁর হৃদ্যন্ত্রে স্টেন্ট বসানোর কথা রয়েছে।
পরিবারের এক সদস্য জানান, বুকে ব্যথা অনুভব করায় শনিবার সকালে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাঁর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে।
বর্তমানে তাঁর এনজিওপ্লাস্টি করে স্টেন্ট বসানোর প্রস্তুতি চলছে। চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।
পরিবারের সদস্য আরও জানান, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়াতে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এ সময় দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, সরদার মো. সাখাওয়াত হোসেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নরসিংদী-১ আসনের সংসদ সদস্য।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট
- খানগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন, আতাহার তকদিরকে ঘিরে বিএনপির তৃণমূলে অসন্তোষ
- কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের রাজবাড়ী জেলা সভাপতি কাজী মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন
- ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
- মাত্র ৮ দিনেই হাজার কোটি আয় ‘রামায়ণ’-এর, পেছনে ফেলল ‘বাহুবলী ২’
- জোড়া গোলে মিশরের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ
- বিড়ালের সমান ছোট্ট হরিণ ‘পুডু’, বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র হরিণ
- জাতীয়করণের পথে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, রোববার সরকারের গুরুত্বপূর্ণ বৈঠক
- মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নারী সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
- দেশের প্রায় অর্ধেক পরিবার ঋণগ্রস্ত, আয়ের চেয়ে ব্যয় বেশি: বিবিএস জরিপ
- পরীমণির কত বিয়ে, কারা ছিলেন স্বামী? জানুন বিস্তারিত
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে দায়িত্বহীন আচরণ করছে বিরোধী দল:প্রতিমন্ত্রী
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি




