ই-ক্যাব সভাপতি শমী কায়সারের পদত্যাগ


প্রকাশিত: ০১:১৮ ১৪ আগস্ট ২০২৪
ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন শমী কায়সার। মঙ্গলবার ১৩ আগস্ট ই-ক্যাবের নির্বাহী পরিষদ বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দেন শমী। সেই সঙ্গে সেটি তাৎক্ষণিকভাবে কার্যকরের অনুরোধ করেন তিনি। ই-ক্যাবের ফিন্যান্সিয়াল সেক্রেটারি আসিফ আহনাফ এ তথ্য নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে শমী কায়সার লেখেন, আমি গত তিন মেয়াদে ই-ক্যাব এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বিশ্বাস করি এই তিন মেয়াদে ই-ক্যাব একটি শক্তিশালী অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করে আমরা এই অ্যাসোসিয়েশনকে আজ এই পর্যায়ে নিয়ে এসেছি। বাংলাদেশে ই-কমার্স ইকোসিস্টেম আজ শক্ত অবস্থানে দাঁড়িয়েছে।
এই বিষয়ে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করার পরিকল্পনা আমি ই-ক্যাব এর নির্বাহী কমিটির কাছে প্রদান করে যাচ্ছি। এই প্রক্রিয়ায় আমাকে সবসময় যারা সহযোগিতা করেছেন সেই সকল প্রিয় ই-ক্যাব সদস্যদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, গত মেয়াদে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বর্তমান নির্বাহী পরিষদ দায়িত্ব গ্রহণ করেছিল। এই রকম গুরুদায়িত্ব গ্রহণের পর যখন সুনির্দিষ্ট লক্ষ্যে কর্মকাণ্ড পরিচালনা করতে নানান ধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।
বিজ্ঞাপন
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- মুম্বাইয়ে আটক হওয়ার পর শরীরে আঘাতের চিহ্ন দেখালেন আমির খানের ভাতিজি
- রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি, জামায়াত নেতার উপদেষ্টার বিরুদ্ধে রাশেদ খাঁনের অভিযোগ
- ভবিষ্যৎ ফুটবলের ১০ তারকা বেছে নিলেন মেসি, তালিকায় কারা?
- দিল্লিতে ফের বিক্ষোভের প্রস্তুতি, পুলিশকে ২৪ ঘণ্টার সময় দিল ককরোচ জনতা পার্টি
- জ্বালানিনিরাপত্তায় সৌদি আরবের দীর্ঘমেয়াদি সহায়তা চায় বাংলাদেশ
- রোনালদোকে নভেম্বরেই পর্তুগাল দলে ফেরাতে চান ফুটবল ফেডারেশন সভাপতি
- নেপালে ফের ভয়াবহ আকস্মিক বন্যা, ভেসে গেল ঘরবাড়ি ও সেতু
- ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু সোমবার, বাড়ি বাড়ি যাবেন সরকারি কর্মীরা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প