টিকটকের প্রধান কার্যালয়ে খাদ্যে বিষক্রিয়ায় ৬০ কর্মী অসুস্থ


প্রকাশিত: ০৪:৩৫ ১ আগস্ট ২০২৪
টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সের সিঙ্গাপুর অফিসের ৬০ জন কর্মী খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। গত মঙ্গলবার অসুস্থ হয়ে পড়া এসব কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ৫৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরের স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিভাগের কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন। বাইটড্যান্স নিজেও আলাদা করে নিজেদের কর্মকর্তা-কর্মাচারীরা অসুস্থ হয়ে পড়ার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানায়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাইটড্যান্সের অফিসগুলোতে কোনো খাবার প্রস্তুত বা রান্না করা হয় না। তারা তৃতীয় পক্ষের কাছ থেকে কর্মীদের জন্য খাবার নিয়ে থাকে।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সিঙ্গাপুরের বাণিজ্য জেলায় অবস্থিত বাইটড্যান্সের ওই ভবন থেকে অসুস্থদের হাসপাতালে নেওয়ার জন্য ১৭টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল।
বাইটড্যান্সের এক মুখপাত্র বলেছেন, তারা কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছেন। অসুস্থ সব কর্মীকে সহায়তা করতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেই সাথে তারা বিষয়টি তদন্ত করছি, এ জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।
টিকটক চীনে ব্যবহার করা যায় না। তবে সারা বিশ্বে স্বল্পদৈর্ঘ্যের অ্যাপটির ১০০ কোটির বেশি সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।
বিজ্ঞাপন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে