এআইয়ের হাত ধরে প্রাচীন ইতিহাস

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৭:১৬ ৫ জানুয়ারী ২০২৫
ইতালির নেপল্স বিশ্ববিদ্যালয়ের প্যাপিরোলজিস্ট ফেডেরিকা নিকোলার্ডি নিজ চোখে বিশ্বাস করতে পারছিলেন না। আধুনিক প্রযুক্তির সাহায্যে দু’হাজার বছরের প্রাচীন ইতিহাসের এক রহস্য আজ উন্মোচিত হয়েছে। এআই এবং কম্পিউটেড টোমোগ্রাফির সাহায্যে পাঠোদ্ধার সম্ভব হয়েছে ৭৯ খ্রিস্টাব্দের একটি অগ্ন্যুৎপাতে পুড়ে কালো হয়ে যাওয়া গোটানো প্যাপিরাসের টুকরো, যা ইটালির পম্পেই থেকে ১৮শ শতাব্দীতে উদ্ধার হয়।
শেষমেশ এআইয়ের শরণাপন্ন হওয়া। তাতেই কেল্লা ফতে। ‘কম্পিউটেড টোমোগ্রাফি’, ত্রিমাত্রিক ম্যাপিং আর এআই-নির্ভর ‘মেশিন লার্নিং’-এর দৌলতে গোটা প্যাপিরাসের লেখা এখন পাঠযোগ্য।
প্যাপিরাসটির একাধিকবার পাঠোদ্ধারের চেষ্টা চললেও, এ পর্যন্ত তা সফল হয়নি। তবে, এবার এআই-ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে গোটা প্যাপিরাসের পাঠোদ্ধার সম্ভব হয়েছে। ‘কম্পিউটেড টোমোগ্রাফি’, ত্রিমাত্রিক ম্যাপিং এবং মেশিন লার্নিং-এর মাধ্যমে প্রাচীন গ্রিক অক্ষরগুলো পড়া সম্ভব হয়েছে। পাঁচ কলামে ছড়িয়ে ছিটানো অক্ষরগুলো বিশ্লেষণ করে নিকোলার্ডি বলেন, অবিশ্বাস্য! দুই হাজার বছরের পুরোনো ইতিহাস এখন আমাদের হাতে। প্যাপিরোলজির দুনিয়ায় এটি এক ঐতিহাসিক মুহূর্ত।
এআই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটি বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করতে সক্ষম, যা মানুষের পক্ষে সম্ভব নয়। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস গবেষক থিয়া সমারসিল্ড বলেন, ২০২২ সালের পর আমরা ‘ইথাকা’ মডেল নিয়ে কাজ শুরু করেছি, যা শুধু লিপি নয়, সেই লিপির সময় ও স্থান সম্পর্কেও ধারণা দিতে সক্ষম।
এছাড়া, মেশিন লার্নিংয়ের ‘ট্রান্সফর্মার মডেল’ প্রাচীন লিখনের জটিল ভাষাগত ধরনও অনুধাবন করতে সক্ষম বলে আশা করা হচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে প্রাচীন সভ্যতার অবিস্মরণীয় নিদর্শনগুলো আরও সুস্পষ্টভাবে বোঝা যাবে এবং তা আমাদের ইতিহাসের এক নতুন দিগন্ত খুলে দেবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - তথ্য প্রযুক্তি
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সভা ২৩ নভেম্বর
- গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
- সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট
- খানগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন, আতাহার তকদিরকে ঘিরে বিএনপির তৃণমূলে অসন্তোষ
- কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের রাজবাড়ী জেলা সভাপতি কাজী মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন
- ‘ফালতু লোক’ বলায় লাইভ টকশো ছেড়ে বেরিয়ে গেলেন রাশেদ খাঁন
- মাত্র ৮ দিনেই হাজার কোটি আয় ‘রামায়ণ’-এর, পেছনে ফেলল ‘বাহুবলী ২’
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
