১,০০০ ফুট উঁচু সুনামির আশঙ্কা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে


প্রকাশিত: ০৩:৪৬ ১৯ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে যদি বড় ধরনের ভূমিকম্প হয় তবে মুহূর্তের মধ্যেই সৃষ্টি হতে পারে এক হাজার ফুট উঁচু মেগা-সুনামি। এতে লাখ লাখ মানুষ, অবকাঠামো এবং পরিবেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়তে পারে।
ভার্জিনিয়া টেকের গবেষক টিনা দুরা নেতৃত্বাধীন একদল গবেষক জানিয়েছেন, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনটি প্রায় ৬০০ মাইল বিস্তৃত, যা উত্তর ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে ভ্যাঙ্কুভার আইল্যান্ড পর্যন্ত। এখানে জুয়ান ডি ফুকা প্লেট নর্থ আমেরিকান প্লেটের নিচে স্লাইড করছে, ফলে বিশাল টেকটোনিক চাপ জমা হচ্ছে। গবেষণায় বলা হয়েছে, আগামী ৫০ বছরের মধ্যে এখানে ৮ দশমিক শুন্য বা তার বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় ১৫ শতাংশ। এমন ভূমিকম্প ঘটলে উপকূলীয় এলাকা হঠাৎ ৬ দশমিক ৫ ফুট পর্যন্ত নিম্নমুখী হতে পারে, যার ফলে ভয়াবহ সুনামির সৃষ্টি হবে।
গবেষকদের মডেলিং অনুসারে, ভূমিকম্প থেকে সৃষ্টি হওয়া সুনামির ঢেউ শত শত ফুট থেকে ১,০০০ ফুট পর্যন্ত উঁচু হতে পারে। এতে সিয়াটেল, পোর্টল্যান্ড ও উত্তর ক্যালিফোর্নিয়ার শহরগুলো কয়েক মিনিটের মধ্যে প্লাবিত হবে। এতে বিপুলসংখ্যক মানুষ, সড়ক, ভবন ও গুরুত্বপূর্ণ অবকাঠামো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ইতিহাসে এরকম বিপর্যয়ের নজির নেই।
গবেষকরা জানিয়েছেন, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছিল ১৭০০ সালে। তখনও এর প্রভাব জাপান পর্যন্ত পৌঁছেছিল। তবে বর্তমান সময়ে ঘনবসতি, নগরায়ণ এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা থাকার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা হতে পারে আরও ভয়াবহ।
গবেষক টিনা দুরা বলেন, হঠাৎ ভূমি ধস ও চরম উচ্চতার ঢেউ একত্রিত হলে পরিস্থিতি হবে ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। তাই স্থানীয় সরকার, নীতিনির্ধারক এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগে এখনই ঝুঁকি মোকাবিলার পদক্ষেপ নিতে হবে। তিনি সতর্কতা ব্যবস্থা, দ্রুত নির্গমন পরিকল্পনা এবং দৃঢ় অবকাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
গবেষক দলের মতে, দক্ষিণ ওয়াশিংটন, উত্তর ওরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়া সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। পাশাপাশি সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধির কারণে ২১০০ সালের মধ্যে এসব এলাকায় স্থায়ী প্লাবনের সম্ভাবনাও রয়েছে।
বিজ্ঞানীরা মনে করছেন, যদি এখনই কার্যকর সতর্কতা ব্যবস্থা ও দুর্যোগ মোকাবিলার অবকাঠামো তৈরি না করা হয়, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল বিশ্বের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হতে পারে।
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- দেড় মাসের সন্তান নিয়ে কারাগারে যুব মহিলা লীগ নেত্রী শিল্পী
- ইরান যুদ্ধে ৪০ দিনে ১৩ মার্কিন সেনা নিহত
- ইসরায়েলি বাহিনীকে ‘বিশ্বের নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত
- একই দিনে জন্ম, একই দিনে পরীক্ষা-ঠাকুরগাঁওয়ের তিন বোনের অসাধারণ যাত্রা
- এসএসসি পাশেই পুলিশের এএসআই পদে নিয়োগ
- ইরান যুদ্ধের প্রতিবাদে ওয়াশিংটনে সাবেক মার্কিন সেনাসহ গ্রেপ্তার ৬২ জন
- এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- অসদাচরণের অভিযোগে পদত্যাগ ট্রাম্পের মন্ত্রীর, নতুন বিতর্কে প্রশাসন
- আলোচনায় বসার আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি, ইরানকে ট্রাম্পের বার্তা
- যুদ্ধবিরতি বাড়াতে অনাগ্রহ ট্রাম্প, চুক্তি না হলে ফের হামলার আশঙ্কা
- জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সূচি: তিন দিন অফিস, দুই দিন বাসা থেকে কাজ
- নদীতে টাকার বস্তা ভাসার ছবি ভাইরাল, শেষে জানা গেল আসল সত্য
- পোপ লিওকে আক্রমণ ট্রাম্পের, “আমি এই পোপের একদমই ভক্ত নই”
- কালোবাজারির দিন শেষ: সব গাড়ির জন্য আসছে ‘ফুয়েল কার্ড’!
- শোবিজ ছাড়ার পর নতুন জীবন,এবার বিয়ের পিঁড়িতে সিমরিন লুবাবা
- আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা
- যুক্তরাষ্ট্রে হাতুড়ির আঘাতে বাংলাদেশি নারী হত্যা, ট্রাম্পের প্রতিক্রিয়া
- শিমুলতলা পল্লী বিদ্যুৎ অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য, হয়রানির অভিযোগে ক্ষোভ
- ১০,০০০ কিলোমিটারের ICBM মিসাইল প্রস্তুত, ইরানের টার্গেট এবার সরাসরি ইউরোপ ও যুক্তরাষ্ট্র
- দৌলতদিয়ায় শিশুসহ ৫০+ যাত্রী নিয়ে বাস পদ্মায়, বহু হতাহতের আশঙ্কা





