নতুন সচিব পেল শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়


প্রকাশিত: ১১:৫৪ ১৯ আগস্ট ২০২৫
নতুন সচিব পেল দেশের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। সোমবার (১৮ আগস্ট) শিক্ষা, পানিসম্পদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন রেহানা পারভীন। তিনি এর আগে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হলেন কোনো নারী কর্মকর্তা।
পানিসম্পদ মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোকাব্বির হোসেন। তিনি পূর্বে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন।
এদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু ইউছুফ। তাকে পদোন্নতি দিয়ে সচিব পদে নিয়োগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ২৩ জুলাই শিক্ষার্থীদের আপত্তির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তৎকালীন সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) সিদ্দিক জুবায়েরকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
অন্যদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান সম্প্রতি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) গিয়েছেন এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহিউদ্দিন গত ৪ আগস্ট অবসরে যান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - জাতীয়
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- কাজের সুযোগ দিতে শারীরিক সম্পর্কের প্রস্তাব, বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী নীতি টেলরের
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক
- ভারতের আন্দোলনের পেছনে বাংলাদেশের সংশ্লিষ্টতার অভিযোগ দিলীপ ঘোষের
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব




