কিশোরদের গোপনীয়তা লঙ্ঘন, টিকটকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা


প্রকাশিত: ০৩:৩৩ ৩ আগস্ট ২০২৪
কিশোরদের গোপনীয়তা লঙ্ঘন করেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক। এজন্য শুক্রবার (২ আগস্ট) এর বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্র মার্কিন বিচার বিভাগ।
মার্কিন সরকারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক বিশ্বে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তবে এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র মামলা করেছে। দেশটির দাবি, টিকটক অবৈধভাবে যুক্তরাষ্ট্রের ডেটা সংগ্রহ করছে। এতে বাড়ছে মার্কিনদের ঝুঁকি।
যুক্তরাষ্ট্রের দাবি, টিকটক চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘন করছে। যাতে ১৩ বছরের কম বয়সি শিশু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে বাবা-মায়ের সম্মতি নেয়া প্রয়োজন আছে এমন পরিষেবার কথা উল্লেখ রয়েছে।
কিশোরদের ব্যক্তিগত তথ্য লঙ্ঘনের জন্য টিকটকের কাছে ৫১ হাজার ৭৪৪ ডলার জরিমানা চেয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি টিকটক।
এর আগে মঙ্গলবার (৭ মে) যুক্তরাষ্ট্রে চীনা মালিকানাধীন অ্যাপটি বন্ধে পাস হওয়া আইনের চ্যালেঞ্জ করে চীন দেশটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। টিকটক জানায়, এটি নিষিদ্ধ করার ফলে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি ব্যবহারকারীর বাকস্বাধীনতা গুরুতরভাবে খর্ব হবে।
তবে এ বিষয়ে মার্কিন প্রশাসন জানায়, টিকটকের মাধ্যমে মার্কিন নাগরিকদের গোপন তথ্য চীনাদের কাছে চলে যাচ্ছে এমন শঙ্কায় অ্যাপটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়।
বিজ্ঞাপন
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- আবরার ফাহাদ হত্যার ৭ বছর, চূড়ান্ত বিচার না হওয়ায় পরিবারের ক্ষোভ
- নারী এল ক্লাসিকোতে বার্সার তাণ্ডব, ৭ গোলে বিধ্বস্ত রিয়াল
- বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক, রাজ্যসভায়ও হলেন প্রার্থী
- ১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম-শেহতাজ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী