বিমানবন্দরে গ্রেফতার পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার ‘ডাকি ভাই’


প্রকাশিত: ০৪:০২ ১৯ আগস্ট ২০২৫
পাকিস্তানের জনপ্রিয় ইউটিউবার সাদুর রেহমান, যিনি অনলাইনে ‘ডাকি ভাই’ নামে পরিচিত, তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার (১৭ আগস্ট) ভোরে লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এনসিসিআইএ জানায়, ডাকি ভাই অনলাইনে জুয়া ও প্রতারণামূলক মোবাইল অ্যাপের প্রচারণা চালাতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের নির্দেশে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রবিবার বিকেলে সাদুর রেহমানকে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত এনসিসিআইএকে অভিযোগ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) তাকে পুনরায় হাজির করতে বলেন। এফআইআরের তথ্যে উল্লেখ করা হয়, সাদুর রেহমানসহ কয়েকজন ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য জুয়া ও বাজির অ্যাপ্লিকেশন প্রচার করেছেন, যার ফলে বহু মানুষ কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে ক্ষতির মুখে পড়েছেন।
তার বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির একাধিক ধারা যুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে ইলেকট্রনিক জালিয়াতি (ধারা ১৩, ১৪), স্প্যামিং (ধারা ২৫), স্পুফিং (ধারা ২৬), বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত পুরস্কার প্রদান (ধারা ২৯৪ বি) এবং প্রতারণা ও অসৎভাবে সম্পত্তি হস্তান্তর (ধারা ৪২০)। তদন্তে দেখা গেছে, ডাকি ভাইয়ের অ্যাকাউন্ট থেকে মোট ২৭টি ভিডিও লিঙ্ক উদ্ধার হয়েছে যেখানে নিষিদ্ধ অ্যাপ্লিকেশনের প্রচারণা করা হয়েছিল।
এর আগে শনিবার (১৬ আগস্ট) আইবিএমএস সিস্টেমের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। পরে বিমানবন্দরেই তাকে আটক করা হয় এবং তার মোবাইল ফোন জব্দ করা হয়। সেখানে পাওয়া যায় নিষিদ্ধ অ্যাপ্লিকেশন ও অবৈধ অর্থ লেনদেন সম্পর্কিত একাধিক আলাপচারিতা ও ভিডিওর প্রমাণ। ডাকি ভাইয়ের গ্রেফতার পাকিস্তানের অনলাইন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - আন্তর্জাতিক
- হাজারবার প্রার্থনা করেছি যেন পুরুষদেরও পিরিয়ড হয়: শ্রুতি হাসান
- ‘কোরআন-সুন্নাহ বিরোধী আইন করার মূল্য সরকারকে দিতে হবে’: শফিকুর রহমান
- পাঁচ ভেন্যুতে হবে এনসিএল ‘সেকেন্ড ইলেভেন’ চ্যাম্পিয়নশিপ
- ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: গালিবাফ
- অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকারের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ফুলবাড়ীতে ২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম
- মোদির জন্মদিনে মুম্বাইয়ের ২০ স্কুল সংস্কারের উদ্যোগ আলিয়া-রণবীরের
- লং মার্চকে অযৌক্তিক বলেও সহযোগিতার আশ্বাস রাশেদ খানের
- সৌদি রাজধানী রিয়াদে বিস্ফোরণ, জারি হয়েছিল বিমান হামলার সতর্কতা
- বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানে নজর রিয়াল-বার্সার
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও




