১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করবে এনটিআরসিএ


প্রকাশিত: ০৩:৩৫ ১৮ আগস্ট ২০২৫
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে। ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে এবার বিশেষ বিসিএসের আদলে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, শিক্ষক নিয়োগের অসামঞ্জস্যতা দূর করতে নিয়োগ বিধি সংশোধন করা হচ্ছে। সংশোধিত বিধি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই শিক্ষা মন্ত্রণালয় তা গেজেট আকারে জারি করবে। এরপর থেকেই নতুন নিয়মে শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, “এই বিধি জারি হলে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আলাদাভাবে আর থাকবে না। যত শূন্যপদ থাকবে, তার ভিত্তিতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থীদেরও নিবন্ধন পাস করে বসে থাকতে হবে না।”
পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও বড় পরিবর্তন আসছে। বর্তমানের মতো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ আর থাকছে না। নতুন নিয়মে বিশেষ বিসিএসের মতো একটি সমন্বিত পরীক্ষা নেওয়া হবে। উদাহরণস্বরূপ, ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হতে পারে—এর মধ্যে থাকবে এমসিকিউ এবং লিখিত উভয় অংশ। সবশেষে নেওয়া হবে মৌখিক পরীক্ষা (ভাইভা)।
নতুন নিয়ম অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকেই বয়স গণনা করা হবে। ফলে প্রার্থীদের জন্য বয়সসংক্রান্ত জটিলতা দূর হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান আরও বলেন, “আগামী ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে নিয়োগ কার্যক্রম দ্রুত শেষ করা সম্ভব হবে এবং দীর্ঘসূত্রিতা থাকবে না।”
বিজ্ঞাপন
- প্রশ্নফাঁস ঠেকাতে সচিবালয়ে রাত কাটালেন প্রতিমন্ত্রী, আজ পরীক্ষা ৩ লাখ প্রার্থীর
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা