গরুকে মায়ের মতো দেখেন সালমান খান, মুসলিম ভক্তরা ক্ষিপ্ত!


প্রকাশিত: ০৪:৩৬ ৬ সেপ্টেম্বর ২০২৫
কয়েক দিন ধরে ব্যক্তিগত জীবন ও ধর্মীয় সংবেদনশীলতা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলিউড তারকা সালমান খান। বিষয়টি শুরু হয় যখন তিনি গণেশ পূজায় অংশ নেন, ভিন্ন ধর্মের অনুসারী হলেও। এই পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করেছেন কিছু মুসলিম ভক্ত। তবে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে সালমানের গোমাংস না খাওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে। তিনি সম্প্রতি জানান, গরুকে তিনি মায়ের মতো দেখেন, তাই গোমাংস খান না।
২০১৮ সালে জনপ্রিয় অনুষ্ঠান আপ কি আদালত-এ অংশ নিয়ে সালমান জানিয়েছিলেন, তিনি দুই ধরনের খাবার—গোমাংস ও শূকরের মাংস ছাড়া সবই খান। সালমান বলেন, “আমি সব খাই। কিন্তু আমি কখনও গোমাংস ও শূকরের মাংস খাই না।”
গরুর মাংস না খাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভাইজান বলেন,“গরু আমাদের মা। আমি গরুকে মায়ের মতো দেখি, কারণ আমার নিজের মা-ও হিন্দু। আমার বাবা মুসলিম, আর আমার দ্বিতীয় মা, হেলেন খ্রিস্টান। আমি গোটা ভারতবর্ষকে সম্মান করি।”
সালমানের বাবা চিত্রনাট্যকার সেলিম খানও একই মত প্রকাশ করেছেন। সম্প্রতি গণেশ পূজার সময় তিনি ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, “ইন্দোর থেকে আজ পর্যন্ত আমরা কখনও গোমাংস খাইনি। অনেকে খায়, কারণ এটি খুব সস্তা, আবার কেউ পোষ্য কুকুরকে খাওয়ানোর জন্য কিনে।”
অভিনয়ে সর্বশেষ সালমানকে দেখা গেছে সিকান্দার ছবিতে, যেখানে তার বিপরীতে ছিলেন রাশমিকা মান্দানা। এছাড়া ছবিতে অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। ছবিটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- কাটার মাস্টার 'দ্য ফিজ'-এর জীবনী ও আন্তর্জাতিক ক্যারিয়ার
- শিক্ষিকার রিল ভিডিওতে অনৈতিক কিছু নেই নমনীয় হওয়ার আহ্বান মেজবাহর
- পঞ্চগড়ে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, কিশোর আটক
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- মধ্যরাতের বৈঠক শেষে সিজেপি: কোনো বিক্ষোভকারীকে একা ছেড়ে দেওয়া হবে না
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- মোঃ সাহাবুদ্দিন (চুপ্পু): বীর মুক্তিযোদ্ধা থেকে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
- খলঅভিনেতা ডিপজলের বিরুদ্ধে খালাতো ভাইয়ের মানহানির মামলা
- এবার অভিনয় ও প্রযোজনায় ক্রিশ্চিয়ানো রোনালদো, অভিনয়ে থাকছেন অঁরিও
- স্টেজে ঝলমলে থাকার গোপন রুটিন জানালেন শাকিরা
- রাম মন্দিরের অনুদান কেলেঙ্কারি ঘিরে চাপে মোদি সরকার
- দৃষ্টিহীন তরুণের চিকিৎসার দায়িত্ব নিল ‘অ্যাশেজ’
- কেপ ভার্দের জয় নিয়ে সাহসী ভবিষ্যদ্বাণী, মেসির হার দেখছেন তিমুর লিসতের প্রেসিডেন্ট
- ১ জুলাই থেকে দেশব্যাপী এনসিপির ৩৬ দিনের ‘জুলাই জাগরণ’ কর্মসূচি
- তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ পরিবারের
- অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিলেন বিরোধীদলীয় নেতা
- এক সিনেমাতেই ৩২৫ কোটি রুপি! আলোচনায় রণবীর সিং
- ঋণখেলাপির দায়ে এমপি পদ হারালেন আসলাম চৌধুরী
- ‘জয় বাংলা’ স্লোগানের মামলায় মুক্তিযোদ্ধা সন্তানসহ দুই নারী কারাগারে




