বিদেশে ঘুরতে গেলেই লোকে ভাবে পাত্রের খোঁজে গিয়েছি : পায়েল

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:৫৬ ২৩ ফেব্রুয়ারী ২০২৫
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকারের বয়স ৪০, তবে এখনও তার বিয়ে হয়নি। এ কারণে ভক্তদের মধ্যে তার বিয়ে নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল জানান, বিদেশে গেলে অনেকে মনে করে তিনি পাত্র খুঁজতে গেছেন। অভিনেত্রী বলেন, "আমি আমেরিকায় পুরস্কার নিতে গিয়েছিলাম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করি। তারপর অনেকেই ধরে নিয়েছিল, আমি পাত্র খুঁজতে গেছি!"
এ ব্যাপারে তিনি আরও বলেন, "এভাবে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ এতটাই বেশি যে, আমার কাজের বিষয়ে কেউ কথা বলে না। এ জন্য মনে হয় বাঙালির আধুনিক চিন্তাধারা কোথাও হারিয়ে যাচ্ছে।"
প্রেম এবং বিয়ে নিয়ে পায়েল আরও বলেন, "কমলদা (পরিচালক কমলেশ্বর মুখার্জি) একবার আমাকে বলেছিলেন, ‘ক্যারিয়ার গড়তে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না।’" তবে পায়েল তার বক্তব্যে জানান, তিনি জীবনে এমন কাউকে খুঁজছেন, যে তাকে তার ক্যারিয়ারে সম্পূর্ণ সমর্থন দেবে। “একজন প্রকৃত পুরুষ কখনো তার সঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবেন না, বরং তাকে সব সময় এগিয়ে দেবেন,” বলেন তিনি।
পায়েল জানান, তার মনের মতো মানুষ এখনও খুঁজে পাওয়া যায়নি, তবে “ঠিক সময়ে জানবেন”। এর আগে গুঞ্জন উঠেছিল যে, তিনি প্রবাসী কাউকে বিয়ে করতে যাচ্ছেন, কিন্তু তিনি সেই খবর উড়িয়ে দিয়েছেন এবং বলেন, “কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন।”
বর্তমানে পায়েল চারটি সিনেমায় কাজ করছেন। এর মধ্যে 'দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস' সিনেমার কাজ শেষ করেছেন এবং এখন 'বিষণ্ন', 'এখানে অন্ধকার' এবং 'আপনজন' সিনেমায় ব্যস্ত রয়েছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি




