চার বছর পর দম্পতি হয়ে ফিরলেন আফজাল-মৌ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:৩৭ ১২ ফেব্রুয়ারী ২০২৫
চার বছর পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা আফজাল হোসেন ও নৃত্যশিল্পী-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। এবারের নাটকের গল্প ভিন্নধর্মী। ঈদ উপলক্ষে নির্মিত ‘কোনো একদিন’ নাটকে দম্পতির চরিত্রে দেখা যাবে তাদের।
চার বছর আগে ‘দেয়ালের অন্তরালে’ নাটকে একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। তখন ছিলেন শিক্ষক ও ছাত্রীর ভূমিকায়। এবার তারা ফিরেছেন স্বামী-স্ত্রীর চরিত্রে। নাটকটি লিখেছেন ফারিয়া হোসেন এবং পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী।
নাটকের গল্প আবর্তিত হয়েছে এক ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে ঘিরে, যার বোনম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন। এমন সময় এক যুবকের আগমন ঘটায় পাল্টে যায় পরিস্থিতি। নাটকটিতে আরও অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, তন্নী মাহমিদ তৃণা ও আজম খান।
নাটকটি প্রযোজনা করেছে রঙ্গন মিউজিক। আসন্ন ঈদে তাদের ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পাবে। দর্শকদের জন্য এটি এক বিশেষ উপহার হতে যাচ্ছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বান
- পাকিস্তানের চার প্রদেশ ভেঙে ১৪টি করার পরিকল্পনা, আলোচনায় নতুন মানচিত্র
- শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে সরকারকে আইনি নোটিশ
- নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত
- ওয়াশিংটনে ডার্টি বোমা হামলার পরিকল্পনা করছে ইরান, মার্কিন গোয়েন্দাদের দাবি
- পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের সভা ২৩ নভেম্বর
- গোপালগঞ্জ আওয়ামী লীগের তীর্থভূমি, মানুষ দলটিকে ধর্ম মনে করে: রাশেদ খাঁন
- সোনম ওয়াংচুককে ৬০ দিনের গৃহবন্দি করল লেহ প্রশাসন
- স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্যন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে স্টেন্ট
- খানগঞ্জে চেয়ারম্যান পদে আলোচনায় জাকির হোসেন, আতাহার তকদিরকে ঘিরে বিএনপির তৃণমূলে অসন্তোষ
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- খোকসায় পুলিশের অভিযানে জাকির হাসান মাসুদসহ ওয়ারেন্টভুক্ত দুই আসামি গ্রেপ্তার
- রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের ধাপে যাওয়ার অপেক্ষা
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়



