বাবার বয়সী হৃতিকের সঙ্গে প্রেম : জবাব দিলেন সাবা!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০২:১২ ১১ ফেব্রুয়ারী ২০২৫
বলিউড অভিনেতা হৃতিক রোশন ও অভিনেত্রী-গায়িকা সাবা আজাদ তাদের সম্পর্কের কারণে প্রায়ই চর্চায় থাকেন। তবে তাদের বয়সের ব্যবধান নিয়ে নানা কটাক্ষ করা হয়। সম্প্রতি এমনই এক সমালোচনার জবাব দিলেন সাবা। বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন ও তার প্রেমিকা সাবা আজাদ ২০২২ সাল থেকে সম্পর্কে রয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বয়সের পার্থক্য নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। কেউ কেউ হৃতিককে ‘বাবার বয়সী’ বলে কটাক্ষও করেন।
সম্প্রতি এক ব্যক্তি সাবাকে উদ্দেশ্য করে এমনই একটি মন্তব্য করেন। সেই মন্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কড়া জবাব দিয়েছেন সাবা। তিনি লিখেছেন,
"ওকে সুমিত আঙ্কেল জি। হতে পারে আপনার জগতে যখন লোকেরা প্রেমে পড়ে তখন তাঁরা অক্ষম হয়ে যায়, বাড়িওয়ালারা ভাড়া চাওয়া বন্ধ করে দেয় এবং নিজের টেবিলে খাবার যাদুবলেই এসে যায়! বাহ!"সাবার এই প্রতিক্রিয়া মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২০২২ সালে করণ জোহরের জন্মদিনের পার্টিতে প্রথমবারের মতো একসঙ্গে জনসমক্ষে হাজির হন হৃতিক ও সাবা। এরপর থেকেই তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা দিতে থাকেন। গত বছরের অক্টোবরে তাদের সম্পর্ক তিন বছর পূর্ণ করে, যা তারা একে অপরকে উৎসর্গ করেন।
হৃতিক রোশন এর আগে ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০০০ সালে তাদের বিয়ে হয় এবং দুই সন্তানের জন্মের পর ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। তবে বিচ্ছেদের পরও তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।
(সূত্র: হিন্দুস্থান টাইমস)
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




