বাড়ি বিক্রি করছেন অমিতাভ!

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০৬:৩৩ ২১ জানুয়ারী ২০২৫
রবলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বাড়ি বিক্রির খবর এখন চর্চার কেন্দ্রবিন্দু। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, বিগবির মুম্বাইয়ের আন্ধেরি এলাকায় অবস্থিত ডুপ্লেক্স বাড়ি ‘আটলান্টিস ভবন’ ৮৩ কোটি রুপিতে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১১৬ কোটি টাকারও বেশি।
সম্পত্তি নিবন্ধন নথি থেকে জানা যায়, বাড়িটির কার্পেট এরিয়া ৫,১৮৫ বর্গফুট এবং এতে ছয়টি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। বাড়ি বিক্রির চুক্তি ২০২৪ সালের ১৭ জানুয়ারি নিবন্ধিত হয়, যেখানে ৪.৯৮ কোটি রুপি স্ট্যাম্প শুল্ক এবং ৩০ হাজার রুপি নিবন্ধন ফি খরচ হয়েছে।
অমিতাভ বচ্চন এই বাড়িটি ২০২১ সালের এপ্রিল মাসে ৩১ কোটি রুপিতে কিনেছিলেন। বর্তমানে এটি ৮৩ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা কিনতে খরচ হওয়া মূল্যের তুলনায় প্রায় ১৬৮ শতাংশ বেশি।
এর আগে, ২০২১ সালের নভেম্বরে এই বাড়িটি অভিনেত্রী কৃতি স্যাননকে ভাড়ায় দিয়েছিলেন অমিতাভ। মাসিক ভাড়া ছিল ১০ লাখ রুপি এবং জামানত হিসেবে ৬০ লাখ রুপি দিতে হয়েছিল তাকে।
বচ্চন পরিবারের রিয়েল এস্টেট বিনিয়োগ নিয়ে আলোচনা চলছে। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে তারা রিয়েল এস্টেটে প্রায় ২০০ কোটি রুপি বিনিয়োগ করেছেন। স্কয়ার ইয়ার্ডস অনুযায়ী, অমিতাভ এবং অভিষেক বচ্চন মিলে তাদের রিয়েল এস্টেট পোর্টফোলিও ২০০ কোটি রুপির বেশি করেছে।
অমিতাভ বচ্চন এখনো কেবিসির মঞ্চে তার ম্যাজিক বজায় রেখেছেন। ব্যক্তিগত জীবনেও কিছুটা স্বস্তি ফিরে এসেছে বচ্চন পরিবারের। অভিষেক এবং পুত্রবধূ ঐশ্বরিয়ার মধ্যে পূর্বের কিছু সমস্যার সমাধান হয়েছে। তবে তার মধ্যেও এই বিশাল মূল্যের বাড়ি বিক্রির খবর বলিউড পাড়ায় নতুন করে আলোচনা তৈরি করেছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- শাহরুখ থেকে সালমান, বলিউডের শীর্ষ তারকারা কে কোন ক্যাটাগরির নিরাপত্তা পান
- নাহিদের বক্তব্যে ক্ষুব্ধ ইশরাক হোসেন, বললেন এনসিপির ভবিষ্যৎ ‘জিরো’
- দল ছেড়ে শাস্তির মুখে রোনালদো, জরিমানার টাকা আয়ে লাগবে ৩৮ সেকেন্ড
- সুদানে একের পর এক ড্রোন হামলা, প্রাণহানি ছাড়াল ১৬০ যুদ্ধবিধ্বস্ত সুদানে
- দুর্গাপূজায় তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু রংপুরে
- স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতায় ফাঁদে পড়েছেন ইশরাক: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সালমান খানের সঙ্গে কাজ করলেই হামলার হুমকি, আতঙ্কে বলিউড
- স্বপ্নের নারীকে খুঁজতে ১৯০০ কিলোমিটার পাড়ি, গিয়ে জানলেন তিনি এআই!
- সেই তুমি হয়ে আজও কোটি হৃদয়ে, রুপালি গিটারের সুরে অমর এক কিংবদন্তি
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে চোট, মাঠ ছাড়লেন হাশমতউল্লাহ




