‘আদিবাসী’ ইস্যুতে উত্তাল ঢাকার রাজপথ: জয়ার প্রতিবাদ!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৪:৪৬ ১৮ জানুয়ারী ২০২৫
ঢাকার রাজপথ বুধবার ছিল উত্তাল, যেখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা ‘আদিবাসী’ শব্দ পুনর্বহালের দাবিতে আন্দোলন করছিল। ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এনসিটিবি’র সামনে, যেখানে তারা পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ শব্দটি পুনর্বহালের দাবি জানায়। একই সময়ে সেখানে হাজির হন ‘স্টুডেন্ট ফর সভরেন্টি’ নামের একটি সংগঠনের সদস্যরা, যারা পাঁচ দফা দাবি নিয়ে উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিল পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ প্রবেশ এবং জুলাই গণ-অভ্যুত্থানবিরোধী গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবির বিষয়। দুই পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, যার ফলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’র বেশ কয়েকজন সদস্য গুরুতর আহত হন।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রতিবাদ জানিয়েছিলেন অনেকেই, তাদের মধ্যে ছিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, “আদিবাসী নাগরিকদের রক্তে ঢাকার রাস্তা যেভাবে রক্তাক্ত করা হলো, সেটা মর্মান্তিক। এই রক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের জখম আত্মা থেকেই বের হলো। কারণ বৈষম্যের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে আদিবাসীরাও শরিক হয়েছিল। একদিকে আমরা সংবিধানের বৈষম্য দূর করতে চাচ্ছি, অন্যদিকে সংবিধানের দোহাই দিয়ে আদিবাসীদের ওপর হামলা করছি। আমাদের ঈমান ঠিক আছে তো? এ দেশ থেকে সব ধরনের বৈষম্য দূর হোক।”
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- ট্রাম্পের জামাতার গোপন তহবিল ও অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- ২৯ অক্টোবর এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের বিজ্ঞপ্তিটি ভুয়া, বোর্ডের সতর্কতা
- আর্জেন্টিনার ডাগআউটেই থাকছেন স্কালোনি, চুক্তি বাড়ছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত
- নগদ টাকা না পেয়ে অভিনব ছিনতাই, অ্যাপে ঋণ নিতে বাধ্য করা হলো যুবককে
- সব কটা জানালা খুলে দাও না: সুরের আড়ালে এক মুক্তিযোদ্ধার জীবনগাথা
- কাজের কথা বলে রাশিয়ায় বাংলাদেশিদের জোর করে যুদ্ধে প্রেরণ
- বিচ্ছেদের পর অতিরিক্ত মদ্যপান, ২৬ দিন রিহ্যাবে ছিলেন যুজবেন্দ্র চাহাল
- ইয়েমেনে তীব্র জ্বালানি সংকট: তাইজে খাবার পানির ঝুঁকিতে ১৬ লাখ শিশু
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে সাঙ্গ হচ্ছে শারদীয় দুর্গোৎসব
- ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ কারা পাচ্ছেন, জেনে নিন যোগ্যতা ও শর্ত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু




