দেশের আলোচিত নারী উদ্যোক্তা তনির স্বামী মারা গেছেন!

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৩:৫৯ ১৫ জানুয়ারী ২০২৫
বাংলাদেশের পরিচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
নিজের সোশ্যাল মিডিয়া পেজে তনি এই দুঃখজনক সংবাদ নিশ্চিত করেছেন, যেখানে তিনি লেখেন, "সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারা জীবনের মত একা করে চলে গেছে।"
শাহাদাৎ হোসাইন, তনির দ্বিতীয় স্বামী, ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তনি বিচ্ছেদের পর শাহাদাৎকে ভালোবেসে বিয়ে করেছিলেন। তবে তাদের মধ্যে বয়সের ব্যবধান নিয়ে নানা সময় আলোচনার জন্ম নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নারী উদ্যোক্তা প্রায়ই ট্রল ও সমালোচনার সম্মুখীন হন, তবে এসব নিয়ে কখনোই উদ্বিগ্ন হননি তনি। তার মতে, “দ্বন্দ্বের মধ্যে থাকলে শান্তি পাওয়া যায় না, তাই নিজের ঘরে শান্তিতে থাকতে চাই।”
বর্তমানে 'সানভিস বাই তনি' নামক একটি ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে তার ১২টি শোরুম রয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার




