অবশেষে বিয়ের পিঁড়িতে প্রভাস, পাত্রী কে?

ছবি : সংগৃহীত

প্রকাশিত: ০৬:২২ ১২ জানুয়ারী ২০২৫
দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাসের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার কোনো শেষ নেই। বিশেষ করে ‘বাহুবলী’ ছবির পর থেকে তার নাম বারবার জড়িয়েছে সহ-অভিনেত্রী আনুশকা শেট্টির সঙ্গে। বহুবার শোনা গেছে তাদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো শুধু গুজব হিসেবেই রয়ে গেছে।
তবে এবার শোনা যাচ্ছে, অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রভাস। যদিও তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রামচরণের একটি মন্তব্যে ভক্তদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। রামচরণ জানিয়েছেন, প্রভাস খুব শিগগিরই বিয়ে করছেন, এবং পাত্রী নাকি অন্ধ্রপ্রদেশের গনপভরামের মেয়ে।
এরপরই দক্ষিণী সিনেমার বিশ্লেষক মনোবালা বিজয়বালান তার এক্স হ্যান্ডলে প্রভাসের নামের সঙ্গে নবদম্পতির ইমোজি জুড়ে দেন, যা এই গুঞ্জনকে আরও উসকে দেয়। প্রভাসের ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং পাত্রীর পরিচয় নিয়ে কৌতূহল প্রকাশ করেন। কেউ কেউ আবার আশা করছেন, আনুশকাই হবেন প্রভাসের জীবনের সঙ্গী।
তবে নেটিজেনদের একাংশের মতে, এটি হয়তো তার পরবর্তী সিনেমার প্রমোশনের অংশ। বিষয়টি নিয়ে প্রভাস বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। এখন শুধু সময়ই বলে দেবে, এই জল্পনার কতটা সত্য।
ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রভাসের জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




