৪ ঘণ্টা অজ্ঞান ছিলাম, সবাই ভেবেছিল মারা গেছি: আমিশা !

ছবি: সংগৃহীত

প্রকাশিত: ০১:২১ ১১ জানুয়ারী ২০২৫
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল সম্প্রতি এক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা তার অভিনয় জীবনের স্মরণীয় ও ভীতিকর একটি মুহূর্ত। ২০২৩ সালের ব্লকবাস্টার সিনেমা ‘গদর টু’-এর শুটিং চলাকালীন একটি দৃশ্যে অসুস্থ হয়ে পড়েন তিনি।
সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনেত্রীকে বরফের মতো ঠান্ডা পানির মধ্যে শুট করতে হয়েছিল। আমিশা জানান, “শটের আগে পরিচালক আমাকে বলেছিলেন যে পানি গরম থাকবে। কিন্তু যখন শট দিতে গিয়েছিলাম তখন দেখি পানি কনকনে ঠান্ডা।’আমার শরীর তা সহ্য করতে পারেনি। ”আর তাতেই আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।’
অভিনেত্রীর কথায়, “শুটিংয়ের পর আমার শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছিল। সহশিল্পীরা আমার পা ঘষে চেষ্টা করলেও আমি অজ্ঞান হয়ে যাই। মেকআপ ভ্যানে নিয়ে যাওয়ার পর প্রায় চার ঘণ্টা আমার জ্ঞান ছিল না। তখন সবাই ভেবেছিল আমি আর বেঁচে নেই।”
পরবর্তীতে জ্ঞান ফিরে আসার পর আমিশা দেখেন, পুরো টিম স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কিন্তু এই চার ঘণ্টায় ঠিক কী হয়েছিল আমার মনে নেই।’
প্রসঙ্গত, ‘গদর টু’ সিনেমাটি বক্স অফিসে প্রায় ৫০০ কোটির বেশি আয় করে এবং ২০২৩ সালের অন্যতম সফল চলচ্চিত্র হিসেবে পরিচিতি পায়। নস্টালজিক অনুভূতি এবং আকর্ষণীয় কাহিনির কারণে সিনেমাটি ভক্তদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর




