অস্কার থেকে বাদ পড়ল ‘লাপাতা লেডিস’


প্রকাশিত: ০৩:১১ ১৮ ডিসেম্বর ২০২৪
ভারতের গ্রামীণ গৃহবধূদের নিয়ে গল্প বলিউড সিনেমা ‘লাপাতা লেডিস’ নির্মাণ করা হয়। সেই গল্প আর বিশ্বমঞ্চে পৌঁছাল না। অস্কারের দৌড়ে টিকতে পারল না আমির খান ও কিরণ রাওয়ের এই সিনেমা।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সেরা আন্তর্জাতিক সিনেমার তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি সিনেমাকে বেছে নেওয়া হয়। সেখানে ভারতের পক্ষ থেকে পাঠানো হয় ‘লাপাতা লেডিস’ সিনেমাকে। কিন্তু সিনেমাটি অস্কারের বাছাই পর্ব থেকেই ছিটকে যায়।
গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপাতা লেডিস’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই সিনেমার অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি রুপির বাজেটে তৈরি এই সিনেমার আয় ২৫ কোটির একটু বেশি। তবে সমালোচক মহলে তা সমাদৃত হলেও পরবর্তীতে ওটিটিতে বহু দর্শক সিনেমাটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ সিনেমার সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি সিনেমার ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত সিনেমাটি।
কিন্তু সেই বছর অস্কার পায় ‘‘নো ম্যান’স ল্যান্ড’’। ‘লাগান’ সিনেমার সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাতা লেডিস’ তার পরিচালনায় তৈরি এবং সিনেমার প্রযোজনাতেও তিনি অংশীদার। যুক্তরাষ্ট্রে গিয়েও সিনেমাটির প্রচার করেছিলেন কিরণ-আমির।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - বিনোদন
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- দেশে এলপিজি সংকট নেই বলে দাবি অপারেটরদের, সরবরাহে নজর রাখার নির্দেশ
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- কলকাতার শিয়ালদহ স্টেশনের পাশে ফুডকোর্টে ভয়াবহ আগুন, আতঙ্কে যাত্রীরা




