শিক্ষার্থীদের দাবি বরখাস্ত, কর্তৃপক্ষ করলো ‘পুরস্কৃত’

প্রধান শিক্ষকের বরখাস্ত ও শাস্তির দাবিতে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন রবিবারও অব্যাহত ছিল। শিক্ষা কার্যক্রম বয়কট করে সকাল থেকে বিক্ষোভ, সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাওসহ দিনভর আন্দোলনে প্রকম্পিত ছিল জেলা শহর।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে রবিবার বিকালে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে শ্বশুরালয় জেলা লালমনিরহাটে বদলির আদেশ দিয়েছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রবিবার বিকালে প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে বদলির আদেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।
তবে বদলির আদেশ প্রত্যাখ্যান করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছে, ‘আমাদের দাবি, প্রধান শিক্ষক রুখসানা পারভীনকে বরখাস্ত করে তার দুর্নীতি ও অনিয়মের তদন্ত করতে হবে। কিন্তু কর্তৃপক্ষ তাকে নিজ বাসস্থানের কাছের স্কুলে বদলি করে পুরস্কৃত করেছে। আমরা এমন সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।’
রবিবার দিনভর আন্দোলন করে বিকালে জেলা প্রশাসক চত্বর থেকে এমন সিদ্ধান্ত জানায় আন্দোলনকারীরা। পরে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ঘরে ফিরে যায় তারা। এ সময় তাদের সঙ্গে অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা প্রধান শিক্ষক রুখসানা পারভীনের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, স্বৈরাচারী আচরণ এবং দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে। স্কুলের প্রশাসনিক ভবনসহ বিভিন্ন কক্ষে তালা লাগিয়ে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষককে বরখাস্তসহ তার দায়িত্বকালে গত ১৫ বছরের স্কুলের আয়-ব্যয়ের হিসাব প্রদানের দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের আন্দোলন আঁচ করতে পেরে গা ঢাকা দিয়েছেন প্রধান শিক্ষক। কয়েকদিন ধরে তিনি স্কুলে অনুপস্থিত। তার অনুপস্থিতিতেই আন্দোলন চালিয়ে যাচ্ছে স্কুলটির কয়েকশ’ শিক্ষার্থী।
আন্দোলনরত শিক্ষার্থী ও স্কুলটির কয়েকজন শিক্ষক বলেন, ‘বদলি শাস্তি নয়। বরং বাসস্থানের কাছে বদলি করে তাকে পুরস্কৃত করা হয়েছে। আমরা এমন আদেশ প্রত্যাখ্যান করছি। রুখসানা পারভীনকে তার কৃতকর্মের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। এজন্য তাকে বরখাস্ত করতে হবে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুর্নীতি দমন আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে না। দাবি আদায় না হলে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। মঙ্গলবার সকাল থেকে আবারও অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘প্রধান শিক্ষককে বদলির আদেশ দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেছে। শিক্ষার্থীদের সিদ্ধান্ত এবং দাবির বিষয়গুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
- প্রায় এক মাস চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন মির্জা আব্বাস
- ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোনসহ ৮ লাগেজ উধাও, তদন্তে পুলিশ
- ইরানে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, বাড়ছে উত্তেজনা
- নভেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য জুনে
- অস্ট্রেলিয়ার কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই বাংলাদেশ নারী ক্রিকেট দল
- এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, খোলা থাকবে দোকান
- ৬০ বছর বয়সে বাবা হতে চান সালমান খান, জানালেন মনের ইচ্ছা
- দেশের টাকা লুটে বিদেশে বিলাসী জীবন কাটাচ্ছেন ফ্যাসিবাদের দোসররা: রিজভী
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- সাভারের বনগাঁওয়ে তিন দিনব্যাপী মশক নিধন কার্যক্রম শুরু
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
