রাঙ্গামাটিতেও ঢুকছে পানি, মহাসড়কে পাহাড় ধস যানবাহন চলাচলে বাধা


প্রকাশিত: ০২:৪০ ২২ আগস্ট ২০২৪

অতি বৃষ্টি ও ভারতীয় পাহাড়ি ঢলে খাগড়াছড়ির পর এবার রাঙামাটিতেও পানি ঢুকতে শুরু করেছে। জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে। এদিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
গত কয়েক দিনের থেমে থেমে ভারী বর্ষণ পাহাড়ি ঢল ভয়াবহ আকার ধারণ করায় বান্দবানের কাউখালী উপজেলার নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে পাহাড় ধসে পড়ে যান চলাচল ব্যহত হচ্ছে। কাউখালী উপজেলা সদরে অবস্থিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো পানির নিচে তলিয়ে গেছে। চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের ঘাগড়ার কলাবাগান এলাকায় পাহাড় ধসে পড়ে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এ উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করে দেখা যায় সর্বত্র ভয়াবহ অবস্থা। পাহাড়ি এ এলাকায় জন্মের পরও বিগত ২০/৩০ বছরে পানি দেখেননি।
কাউখালী বাজারের সন্নিকটে কাউখালী খালের উপর তৈরি করা বিকল্প সেতু যে কোন মূহুর্তে পানির ধসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা পুরোদমে বন্ধ হয়ে যাওয়ার সম্বাবনা রয়েছে। এছাড়া উপজেলা সদরের একেবারে কাছাকাছি কার্বারী পাড়া এলাকায় নির্মিত সরকারি আশ্রয়পাহাড় ধসে প্রকল্পের সব ঘর পানির নিচে তলিয়ে গেছে। গভীর রাতে হঠাৎ করে পানি বেড়ে গেলে এসব ঘরে বসবাসকারীরা কোন মতে জীবন নিয়ে ঘর থেকে বের হতে পেরেছে।
কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ফজলুল হক জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় আশ্রয়ন প্রকল্পের প্রায় চল্লিশটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। তিনি আরো জানান উপজেলা প্রশাসনসহ, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগীতায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। বৃষ্টি কমে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতি নিরুপন করা হবে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হ্যাপী দাস জানিয়েছেন, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করা হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- জুলাই আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গল্প
- বিএনপি নিয়ে রুমিন ফারহানার ফেসবুক পোস্ট
- নরওয়েকে হারিয়েও সতীর্থদের সঙ্গে উদ্যাপনে থাকলেন না রোনালদো
- উজ্জয়িনীতে শাহী মসজিদের অংশ ভাঙার পরিকল্পনা ঘিরে সংঘর্ষ
- মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল নিজস্ব সাইনবোর্ড
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের




