আহত শিশুকে বুকে জড়িয়ে হাসপাতালে নিল পুলিশ

ছবি সংগৃহীত

প্রকাশিত: ০৬:৫৮ ৩ আগস্ট ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুর্বত্তদের গুলিতে এক শিশু আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে যায়। এ সময় উৎসুক জনতা দর্শকের ভূমিকায় পালন করেন। কিন্তু শিশুটিকে বুকে জড়িয়ে হাসপাতালে নিয়ে গেছেন এক পুলিশ সদস্য।
শুক্রবার (০২ আগস্ট) সিলেটের আখালিয়ায় প্রায় চার ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় এই ঘটনা ঘটে। এদিন সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে প্রায় শতাধিক মানুষ আহত হন।
জানা গেছে, সংঘর্ষ চলাকালে হঠাৎ আখালিয়া বড়গুল এলাকার আমির আলীর ছেলে শফিক আলী মাটিতে পড়ে যায়। কে বা কারা গুলি করেছে দেখা যায়নি। এ সময় কেউ এগিয়ে না এলেও পুলিশ শিশুটিকে জাপটে বুকে জড়িয়ে ধরে হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে প্রথমে মাউন্ট এডোরা হাসাপাতালে, পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
বর্তমানে শিশুটি ওই হাসপাতালে চিকিৎসাধীন। তবে সন্ধ্যার পরপরই গুজব ছড়ানো হয় যে, ছেলেটি মারা গেছে।
এদিকে ওসমানী হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি সুস্থ আছে এবং সে বর্তমানে আশঙ্কামুক্ত।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার ও অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ বলেন, আখালিয়ার ঘটনায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। তারপরও একটা শিশু আহত হওয়ায় সঙ্গে সঙ্গে পুলিশ হাসপাতালে নিয়ে যায়। এ মানবিকতা পুলিশের মধ্যে সবসময় আছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইসলামী ব্যাংকে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়া ৮৫৪২ নিয়োগ: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন
- হাবিব ওয়াহিদ: ‘কৃষ্ণ’ থেকে বাংলা গানে এক নতুন শব্দের যাত্রা
- পূজা দাদলানীর ওড়না দিয়ে মুখ মুছলেন শাহরুখ, ভিডিও ঘিরে আলোচনা
- শ্রীলঙ্কাকে ৫–১ গোলে হারিয়ে এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের প্রথম জয়
- অস্ট্রেলিয়ার মেডিকেয়ার পোর্টালে ওপেনএআই এজেন্টের অননুমোদিত প্রবেশ: আলবানিজ
- জুবাইদা রহমানের বক্তব্য জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে
- সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২
- আগামী ৬ মাসে ‘বিস্ময়কর’ গরমের প্রভাবে ৪ লাখ ৫১ হাজার অতিরিক্ত মৃত্যুর আশঙ্কা
- ১ পয়সাও অতিরিক্ত বাসভাড়া নিলে বাতিল হবে রুট পারমিট
- স্কুলের সামনে শটগান নিয়ে কিশোরের হামলা, আহত ১১ শিক্ষার্থী
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- নেপালে আবারও বড় বন্যার শঙ্কা, কাটেনি উজানের জলপ্রবাহের বাধা
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও


