রাবি ছাত্রলীগের সভাপতির কক্ষ থেকে ৩ পিস্তলসহ দপ্তর সেল থেকে ২ ট্রাঙ্ক অস্ত্র ও উদ্ধার


প্রকাশিত: ০৭:০২ ১৬ জুলাই ২০২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শাখা ছাত্রলীগের দপ্তর সেল থেকে ২ ট্রাঙ্ক অস্ত্র ও শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের কক্ষ থেকে পিস্তল উদ্ধার করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরে তা পুলিশের হাতে তুলে দেন তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা বঙ্গবন্ধু হলে হামলা চালায়।

কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ কোটা সংস্কারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু হলের ২৩১ নম্বর কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। এবং ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের কক্ষে ২ টি পিস্তল পাওয়ার কথাও জানিয়েছেন প্রত্যক্ষদর্শী আন্দোলনকারীরা।
এসময় শিক্ষার্থীরা হলের ১৯ টি মটর সাইকেল মোটরসাইকেল পুরিয়ে দেয় এবং ১৫ টি ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল- গালিব এর কক্ষ ভাংচুর করেন শিক্ষার্থীরা। এসময় তার রুম থেকে ২টি রামদাও উদ্ধার করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশকালে বঙ্গবন্ধু হলে রাবি শাখা ছাত্রলীগ সভাপতির কক্ষে প্রবেশ করেন। পরে সেখানে ভাংচুর চালিয়ে একটি ট্রাংক উদ্ধার করা হয়। যেখানে তিনটি পিস্তল এবং দপ্তর সেল (২৩১রুম) থেকে ৬টি দেশীয় রামদা পাওয়া যায়। এছাড়াও কিছু মদের বোতল উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের কক্ষেও ভাংচুর চালানো হয়।
আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি, ঢাবির সহকারী প্রক্টর আহত আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি, ঢাবির সহকারী প্রক্টর আহত
এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে শিক্ষার্থীদের অনুরোধ করলে তারা হল ছেড়ে দেশ এবং ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা পুলিশের হাতে সকল অস্ত্র তোলে দেন এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- শেখ হাসিনার আইনি প্রতিনিধি স্টিভেন পাওলস কে?
- সংগীতশিল্পী ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা
- জার্মানির ক্যাথলিক গির্জায় ৭৫ বছরে ৮০০ শিশুর যৌন নির্যাতনের তথ্য
- চুয়েটে আবারও কমপ্লিট শাটডাউন, বন্ধ একাডেমিক কার্যক্রম
- গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৩০ হাজার টাকা মজুরির দাবি
- পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর
- এইচএসসি পাসে নিয়োগ দিচ্ছে মিনিস্টার গ্রুপ
- লোকবল নিয়োগ দিচ্ছে ShiftingBD
- এস্তোনিয়াকে সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার, বাড়ছে উত্তেজনা
- ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন সরকারের সহযোগিতা
- তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা দেবে সরকার, আবেদন চলছে ৫৬ জেলায়
- শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধার!
- গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ৯ নভেম্বর বসছে বোর্ড
- বুয়েট ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু ২১ নভেম্বর
- SEO Expert নিচ্ছে Nebula IT Bangladesh
- আবারও ন্যায্য মজুরি আদায়ের দাবিতে সড়ক অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আকর্ষণীয় বেতনে HAJ Corporation-এ নিয়োগ, থাকছে যেসব সুযোগ-সুবিধা
- সাভারে ডেঙ্গুতে প্রাণ গেল সাংবাদিক নাদিমের, সাংবাদিক মহলে শোকের ছায়া
- তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ, মৃত্যু ঘিরে নানা প্রশ্ন




