বরিশালে ৯২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা


প্রকাশিত: ০৭:২১ ২৯ আগস্ট ২০২৫
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে র্যাব-৮। এ ঘটনায় এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর একটি দল সাহেবগঞ্জ এলাকার মন্দিরা স্টোরে অভিযান চালায়। অভিযানে দোকানের গোডাউন থেকে ৯২০ কেজি অবৈধ পলিথিন উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার দোকানের মালিক গোপাল কর্মকারকে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে গোপাল কর্মকার জরিমানা পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে মুচলেকা দেন।
জরিমানাপ্রাপ্ত গোপাল কর্মকার উপজেলার কলসকাঠি গ্রামের মানিক কর্মকারের ছেলে এবং সাহেবগঞ্জ বাজারের মন্দিরা স্টোরের মালিক। র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এ ধরনের পলিথিন অবৈধভাবে ব্যবসা করছিলেন গোপাল কর্মকার। গোপন সংবাদে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন উদ্ধার করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- শাপলা চত্বরের গণহত্যা: দীপু মনি-লতিফ সিদ্দিকীসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- হুসেইন মুহম্মদ এরশাদের শাসন, স্বৈরাচার বিতর্ক ও পতনের গল্প
- টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির মামলার শুনানি পিছিয়ে জানুয়ারিতে
- বিয়ের পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা র্যাপার বাদশার
- ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত-এনসিপির লংমার্চের ঘোষণা: রাশেদ খাঁন
- বার্সেলোনার ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিনে ইয়ামাল
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর
- বিপিএল এ বছর নাও হতে পারে: তামিম ইকবাল
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রুহুল কবীর রিজভী কে? শিক্ষা, রাজনৈতিক জীবন ও বর্তমান দায়িত্ব
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- ‘পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি’, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩২, জরুরি অবস্থা জারি
- শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব না: শফিকুর রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী



