সাভারে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


প্রকাশিত: ০২:২১ ২২ নভেম্বর ২০২৪
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর শিমুলতলা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মাহবুবুর রহমানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘুষ বানিজ্যের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছে। রক্ষণাবেক্ষণের নামে সরকারি অর্থ অপচয় করে ব্যক্তিগত স্বার্থে সুবিধা দেওয়ারও অভিযোগ উঠেছে।
এছাড়াও ডিজিএম মাহবুবুর রহমান বিভিন্ন সময়ে নিজের মতো করে নিয়ম তৈরি করেন বলেও অভিযোগ রয়েছে ।
অভিযোগ রয়েছে, নিয়ম বহির্ভূতভাবে সোলার প্যানেল ছাড়াই থ্রি ফেস বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। মোটা অঙ্কের টাকা বিনিময়ে এ অনিয়ম করছে ডিজিএম সহ শিমুলতলা পল্লী বিদুৎ অফিসের একটি চক্র।
অন্যদিকে, ওই অফিসের আওতাধিন এলাকায় রক্ষণাবেক্ষণার জন্য বিদ্যুতের খুঁটি তারে আশেপাশের গাছের ডালপালা কেটে ফেলা হলেও তার অফিসের ৩০গজ সামনে বিদ্যুতের খুঁটিতে লতাপাতা উঠে নষ্ট হলেও সেদিকে খেয়াল নেই অফিস সংশ্লিষ্টদের ।
একটি সুত্র জানিয়েছেন, লতাপাতা জরাজীর্ণ ওই খুটিটি একটি প্লটের উপর রয়েছে। সেই সাথে খুঁটির থ্রি ফেস লাইনের জন্য কয়েকটি প্লট মালিকের সমস্যা হচ্ছে। প্লট মালিকরা কয়েক দফায় ওই লাইনটি সরানোর চেষ্টা করেছে। তার জন্য ওই খুঁটিতে ইচ্ছেকৃত ভাবে আগছা উঠতে দেওয়া হয়েছে। যাতে খুঁটি ঝুঁকিপূর্ণ দেখিয়ে রক্ষণাবেক্ষণার ওজুহাতে লাইনটি ওই প্লট মালিকদের ইচ্ছে মতো সরানো যায়।
নামপ্রকাশে অনিচ্ছুক সদ্য বিদায়ী একজন কর্মকর্তা বলেন, ডিজিএম বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়ম তৈরি করেন। সে সব সময়ে অনিয়ম করেন। তার বিরুদ্ধে অফিসের কেউ মুখ খুলতে সাহস পায়না। সে সিঙ্গেল ফেস মিটার দিয়ে ব্যাপক দুর্নীতি করছে বলেও অভিযোগ করেন তিনি।
এসব অভিযোগ নিয়ে স্থানীয় সাংবাদিকরা মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলতে গেলে তিনি দায়সারা উত্তর দেন এবং বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। সেই সাথে তাকে প্রমান দেখিয়ে নিউজ করতে হবে বলেও জানান।
এই ঘটনাগুলো তদন্ত করে সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে তারা জানান, দ্রুত তার দুর্নীতির লাগাম টানতে না পারলে জনগণের ভোগান্তি আরও বাড়বে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ১ কোটি টাকার বেশি সম্পদের উৎস জানতে বিপ্লব কুমারকে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত দুদকের
- মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের সময় পুলিশ কী করেছে, প্রশ্ন তাসনিম জারার
- তুরস্কের বিপক্ষে গোল করেই চোট এমবাপ্পের, নতুন বুট নিয়ে উঠছে প্রশ্ন
- সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপিকে দায়ী করে কটাক্ষ, ভিন্ন বক্তব্য পুলিশের
- তরঙ্গশক্তি মহড়ায় ভারতে ৬ মার্কিন এফ-৩৫, সঙ্গে ২০০ জনের বেশি বিমানসেনা
- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত
- সাভারে ‘স্বৈরাচারের জায়গা হবে না’, বললেন ছাত্রদল নেতা তাজ খান নাঈম
- শ্রীপুরে জমিতে স্থাপনা নির্মাণে বাধা, ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ
- নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের
- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স পাবে ইউক্রেন, জানালেন জেলেনস্কি
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- দিল্লিতে আওয়ামী লীগ–সংশ্লিষ্টদের সেমিনারের অনুমতি দেয়নি পুলিশ
- ব্যাংকক নয়, যৌন পর্যটনের নতুন কেন্দ্র হয়ে উঠছে টোকিও
- ঢালিউডের কিং শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা থেকে বিয়ে-বিতর্ক
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের উন্নয়নকর্মী রুনা খান
- কোক স্টুডিওর শুটিং শেষে ক্ষতিগ্রস্ত ৫০০ বছরের পুরোনো বড় সরদার বাড়ি


