অবিশ্বাস্য! দত্তক পরিবারেই জন্ম নিয়েছিল প্রযুক্তির তিন সম্রাটের স্বপ্ন


প্রকাশিত: ০৪:৩৪ ২০ সেপ্টেম্বর ২০২৫
বিশ্বের শীর্ষ উদ্যোক্তাদের সাফল্যের গল্প আমরা সাধারণত জানি তাঁদের উদ্ভাবনী শক্তি, ব্যবসায়িক দূরদৃষ্টি ও অক্লান্ত পরিশ্রমের কারণে। কিন্তু তাঁদের জীবনের অজানা অধ্যায়ের কথা অনেকেই জানেন না। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এবং ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন—এই তিন মহীরুহ শৈশবে দত্তক সন্তান হিসেবে বেড়ে উঠেছিলেন। ভিন্ন ভিন্ন পরিবারে বড় হলেও তাঁরা পেয়েছিলেন ভালোবাসা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা। আর সেই অভিজ্ঞতাই তাঁদের করেছে দৃঢ়চেতা, উচ্চাকাঙ্ক্ষী ও সৃজনশীল।
স্টিভ জবস
স্টিভ জবস জন্মেছিলেন সিরীয় শিক্ষার্থী আবদুলফাত্তাহ জন্দালি ও মার্কিন তরুণী জোয়ান শিবলের ঘরে। পারিবারিক আপত্তির কারণে জোয়ান নবজাতককে দত্তক দেন। প্রথম দম্পতি ছেলেসন্তান নিতে রাজি না হওয়ায় অবশেষে কর্মজীবী দম্পতি পল ও ক্লারা জবস তাঁকে লালন-পালন করেন। ছোটবেলা থেকেই দত্তক মা–বাবার প্রতি জবসের ছিল গভীর টান। তিনি তাঁদেরকেই নিজের প্রকৃত মা–বাবা মনে করতেন। পল-ক্লারার স্নেহ ও উৎসাহেই জন্ম নেয় কৌতূহল, সৃজনশীলতা ও নতুন কিছু করার তাগিদ, যা তাঁকে অ্যাপল ও পিক্সারে যুগান্তকারী উদ্ভাবনের পথে এগিয়ে দেয়।
জেফ বেজোস
জেফ বেজোসের জন্মনাম ছিল জেফরি প্রেস্টন জর্গেনসেন। তাঁর মা জ্যাকলিন কিশোরী বয়সে সন্তান জন্ম দেন এবং কিছুদিন পরেই স্বামীকে তালাক দেন। জেফের বয়স যখন চার বছর, তখন জ্যাকলিন বিয়ে করেন কিউবান অভিবাসী মিগেল ‘মাইক’ বেজোসকে। মাইক জেফকে দত্তক নেন এবং তখন থেকেই তাঁর পদবি হয় বেজোস। মাইক ছিলেন শৃঙ্খলাবদ্ধ ও কর্মঠ মানুষ। তাঁর কাছ থেকেই জেফ শিখেছিলেন অধ্যবসায়, শেখার আনন্দ এবং জীবনের নৈতিকতা। পরে বেজোস স্বীকার করেন, মাইক ছিলেন তাঁর জীবনের প্রধান অনুপ্রেরণা। সেই পরিবারেই জন্ম নেয় তাঁর বিজ্ঞানপ্রেম, প্রযুক্তির প্রতি ভালোবাসা ও ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, যা তাঁকে অ্যামাজনের স্বপ্নদ্রষ্টা উদ্যোক্তায় পরিণত করে।
ল্যারি এলিসন
ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের জন্ম নিউইয়র্কে ১৯ বছর বয়সী এক তরুণীর গর্ভে। জন্মের পরপরই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। মায়ের পক্ষে সন্তান লালন সম্ভব না হওয়ায় খালা লিলিয়ান ও খালু লুইস এলিসন তাঁকে দত্তক নেন এবং শিকাগোতে বড় করেন। লিলিয়ান ছিলেন স্নেহশীল, আর লুইস ছিলেন কঠোর স্বভাবের। দক্ষিণ শিকাগোর সাধারণ জীবনযাপন ও প্রতিকূলতা তাঁকে বানায় আত্মনির্ভর, দৃঢ়চেতা ও উচ্চাকাঙ্ক্ষী। ১২ বছর বয়সে তিনি পুরোপুরি বুঝতে পারেন, তিনি দত্তক সন্তান। জীবনের সেই প্রতিকূলতা থেকেই তিনি শক্তি পান, যা তাঁকে ওরাকল প্রতিষ্ঠা করে প্রযুক্তিজগতে এক সাম্রাজ্য গড়তে সাহায্য করে। ৪৮ বছর বয়সে প্রথমবার জৈবিক মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। নিজের সাফল্যকে তিনি সবসময় দেখেছেন ‘স্বনির্মিত মানুষের জয়’ হিসেবে।
স্টিভ জবস, জেফ বেজোস ও ল্যারি এলিসনের জীবনের এই অজানা অধ্যায় প্রমাণ করে, জন্ম নয়, বরং লালন-পালন, পরিবেশ ও সংগ্রামই একজন মানুষকে সফলতার শিখরে পৌঁছে দেয়। তাঁদের গল্প অনুপ্রেরণা হয়ে উঠতে পারে সেইসব মানুষের জন্য, যারা প্রতিকূলতা সত্ত্বেও স্বপ্ন দেখতে ও লড়াই চালিয়ে যেতে চান।
বিজ্ঞাপন
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের নগ্ন ভাস্কর্য ‘অরেঞ্জ প্লেগ’
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- রজনীকান্তের ‘জেলার ২’ থেকে বাদ ১০০ মিনিটের বেশি দৃশ্য
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- ওকিনাওয়ায় হত্যা মামলার পর মার্কিন সেনাদের কারফিউ, মদপানে নিষেধাজ্ঞা
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- জামানত ছাড়াই ২০ লাখ টাকা পর্যন্ত দেবে বাংলাদেশ ব্যাংক, পাবেন যেসব তরুণ উদ্যোক্তা
- মেসির রেকর্ড ছুঁলেন রাফিনিয়া, ৭ গোলের রাতে ইতিহাস গড়ল বার্সেলোনা
- বাংলাদেশের কূটনীতি ও রাজনীতিতে আলোচিত নাম সাকিব আলী
- বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা, পরিবার আনার সুযোগ সীমিত করছে অস্ট্রেলিয়া