পুলিশ সুপারের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ বিভিন্ন স্থানে রাতভর অভিযান


প্রকাশিত: ০১:৩২ ১৯ অক্টোবর ২০২৪
টাঙ্গাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপত্তায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কসহ বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ টহল কার্যক্রম অব্যহত রয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু’র নেতৃত্বে প্রতিদিন রাতে জেলার গুরত্বপূর্ণ এলাকায় জেলা পুলিশ টহল দিচ্ছেন। এ সময় কোন ব্যক্তিকে সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।
সংশ্লিষ্ট ও পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে জেলার পুলিশের কার্যক্রম স্থবির হয়ে পড়েছিলো। পুলিশের কার্যক্রম পুর্নরায় আগের অবস্থানে ফিরিতে আনতে এবং জনবান্ধব পুলিশ গড়ে তুলতে গত ১ সেপ্টেম্বর থেকে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এবং জেলা শহরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। একই সাথে সন্ত্রাসী, চাঁদাবাজ, পলাতক আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র, মাদক ও বিষ্ফোরক দ্রব্যাদি উদ্ধার এবং ইভটিজিং বন্ধ করতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮ টা থেকে রাত ৪ টা পর্যন্ত এই টহল দেয়া হয়।
এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, টহল কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে মহাসড়কে বিভিন্ন অপরাধ নিমূল এবং একই সাথে বাস-ট্রাক ডাকাতি এবং যাত্রী সাধারণের নিরাপত্তার রক্ষার্থে এ কার্যক্রম পরিচালনা করা করা। আমরা প্রতিনিয়ত রাতে টহল দিচ্ছি। এছাড়াও অপরাধীদের অভয়ারণ্য স্থানগুলো চিহ্নিত করে সেসব স্থানে কাজ করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুউদ্দীন, ডিবি দক্ষিণের (ওসি) মীর মোশারফ হোসেন, সদর মডেল থানার (ওসি) তানবীর আহম্মেদসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




