আবারো উত্তরাঞ্চলের সব নদীর পানি বৃদ্ধি পাচ্ছে


প্রকাশিত: ০১:২৩ ১ অক্টোবর ২০২৪
টাঙ্গাইল জেলার উপর দিয়ে প্রবাহিত সকল নদীগুলোর পানি আবারো বৃদ্ধি পাচ্ছে। উত্তর থেকে নেমে আসা ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে তা এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে, গত বুধবার (২৫ সেপ্টেম্বর) থেকে সোমবার (৩০ সেপ্টেম্বর) পর্যন্ত জেলার নদীগুলোর পানি প্রতিদিনই বাড়ছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকাল নয়টায় টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যমতে, গত ২৪ ঘন্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েন্টে ৬৮ সেন্টিমিটার, ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েন্টে ৪২ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে ২০ সেন্টিমিটার, ফটিকজানি নদীর পানি নলচাপা পয়েন্টে ১০ সেন্টেমিটার, বংশাই নদীর পানি কাউলজানী পয়েন্টে ৩ সেন্টিমিটার ও মধুপুর পয়েন্টে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। হঠাৎ করে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের মানুষ আবারো বন্যার আশংকায় আতংকিত হয়ে পরেছেন।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন জানান, জেলার সব নদীর পানি বৃদ্ধি পেলেও বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উত্তরের ঢল সাধারণত ক্ষণস্থায়ী হয়ে থাকে, তাই পানি বৃদ্ধি পেলেও বন্যার আশঙ্কা নেই। নদীর পানি বৃদ্ধির বিষয়টি প্রতিমুহূর্তে পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলার কোনো স্থানে নদীভাঙন দেখা দিলে জরুরি সেবা হিসেবে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- কারাগারেই জন্ম, ৭ বছর পর মায়ের হাত ধরে মুক্ত মোবাশ্বেরা
- জিন্নাহ-শেখ মুজিব সম্পর্কের অজানা অধ্যায়, কী হয়েছিল ১৯৪৬ সালের নির্বাচনে?
- প্রাক্তনকে বারবার মনে পড়ছে? যেসব উপায়ে ভুলতে পারবেন
- নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চলবে বৈদ্যুতিক ট্রেন, ব্যয় ৩৮২২ কোটি
- আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি ফরিদা ইয়াসমিনের
- আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামতে যাচ্ছেন মেসি
- হুথি সংকট মোকাবিলায় ইসরায়েলের গোয়েন্দা সহায়তা চেয়েছে সৌদি আরব: প্রতিবেদন
- একনেক সভায় ৬৫ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প, মেট্রোরেলেই ৪৫ হাজার কোটি
- কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস
- বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান
- আখ চাষে বদলাচ্ছে কৃষকের ভাগ্য, খুলছে বাড়তি আয়ের পথ
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক



