কুমারখালী রুটে বাস সেবার দাবি ইবি শিক্ষার্থীদের


প্রকাশিত: ০৭:০১ ২৯ সেপ্টেম্বর ২০২৪
নিরাপদ যাত্রায় ক্যাম্পাস থেকে পান্টি-কুমারখালী রুটে বাস সেবার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ স্মারক লিপি প্রদান করেন তারা।
আবেদনক্রমে শিক্ষার্থীরা বলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী-খোকসা অঞ্চলের প্রায় ১৫০-২০০জন শিক্ষার্থী নিয়মিত পান্টি-কুমারখালী রুটে ক্যাম্পাসে যাতায়াত করেন। যাদের অধিকাংশই মেয়ে শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত এ রুটে বাস সার্ভিস থেকে বঞ্চিত তারা। বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিসের ফি পরিশোধ করার পরও এ রুটে বাস সেবা না থাকায় প্রতিমাসে যাতায়াত বাবদ ৩০০০-৪০০০ টাকা ব্যয় হয় তাদের। অর্থনৈতিক হয়রানি ও পরীক্ষায় বিলম্ব সহ অর্থ- সময় অপচয় হয়। তাই নিরাপত্তার কথা বিবেচনা করে অনতিবিলম্বে ক্যাম্পাস থেকে পান্টি-কুমারখালী রুটে বাস সেবার দাবি জানান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী মনির হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যান।
কুষ্টিয়ার কুমারখালীর কালুর মোড় এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে রাজবাড়ীর দিক থেকে আসা ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাথায় মারাত্মকভাবে জখম অবস্থায় তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এর পর থে
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মদিনায় ড্রোন হামলার নিন্দায় ওআইসি, সংহতি জানাল আরব দেশগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ পৌঁছাচ্ছে বাংলাদেশে
- তৃণমূল থেকে মন্ত্রিসভা মীর শাহে আলমের রাজনৈতিক সংগ্রাম ও উত্থানের উপাখ্যান
- শুটিংয়ে দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন, কেবিসি মঞ্চে ঘটে গেল বিপত্তি
- সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি
- আসামে রেলস্টেশন থেকে বাংলাদেশি সন্দেহে ৯ নাগরিক আটক
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- চিত্রনায়িকা শাবানার সংগ্রাম, সাফল্য ও রুপালি পর্দা ছাড়ার গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী




