চিলমারীতে সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামের চিলমারীতে যৌন হয়রানীর অভিযোগে জিয়াউর রহমান নামে এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ম্যানেজিং কমিটি। এই শিক্ষক এর আগেও থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয়ে হাজতবাস করেন। জিয়াউর রহমান ওই প্রতিষ্ঠানের গণিত বিষয়ের সহকারী শিক্ষক।
জানাগেছে, চলতি বছরের ২২ জুন যৌন হয়রানীর অভিযোগে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক শিক্ষার্থীর অভিভাবক প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন।
ওই শিক্ষার্থীর অভিভাবক অভিযোগে উল্লেখ করেন, আমার মেয়ে একটি ব্যাচে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ডাকবাঙলো সংলগ্ন শিক্ষক জিয়াউর রহমানের নিজস্ব জায়গায় নির্মাণকরা একটি ঘরে প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়ানোর এক ফাঁকে শিক্ষক জিয়াউর রহমান আমার মেয়েকে টিউবয়েল পাড়ে ডেকে নিয়ে তার স্পর্শকাতর জায়গায় হাত দেয়ার চেষ্টা করেন ও কু-প্রস্তাব দেন। পরে বাড়িতে ফিরে সে আমাদেরকে জানায়। এ ঘটনায় তাৎক্ষনিক শিক্ষক জিয়াউর রহমান মুঠোফোনে আমাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চান বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
অভিযোগের পেক্ষিতে স্কুল ম্যানেজিং কমিটির সভার সিদ্ধানুযায়ী শিক্ষক জিয়াউর রহমানের কাছে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। ২ দফায় অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি সন্তোষজনক জবাব দেননি। ৩য় দফায় আবারও নোটিশ দেয়া হলে অভিযুক্ত শিক্ষক পুন:তদন্তের জন্য আবেদন করেন।
এ ঘটনায় সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্য বিশিস্ট তদন্ত কমিটি তদন্ত পূর্বক ওই শিক্ষককে দোষী সাব্যস্ত করেন। গত ২৯ আগস্ট কেন তাকে বরখাস্ত হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়। নোটিশের সন্তষজনক জবাব না পাওয়ায় ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২২ সেপ্টেম্বর প্রধান শিক্ষক তৈয়ব আলী স্বাক্ষরিত পত্রে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
এদিকে শিক্ষক জিয়াউর রহমানকে বরখাস্তের খবর প্রকাশ হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, দু:চরিত্রের একজন শিক্ষকের কারণে স্বনামধন্য প্রতিষ্ঠানটির মান ক্ষুন্ন হচ্ছে। শিক্ষার্থীরা তাকে চুড়ান্তভাবে বরখাস্তের দাবি করেছেন।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, সাময়িক ভাবে বরখাস্ত নয়, আমি ওই শিক্ষকের চুড়ান্ত বহিস্কারের দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক জিয়াউর রহমান বলেন, সাময়িক বরখাস্তের বিষয়ে আমি জানি না। আমাকে কেউ পত্র দিতে আসেনি।
স্কুলের নিরাপত্তা কমী জয়নাল আবেদীন বলেন আমি জিয়া স্যারকে চিঠি দিতে গিয়েছিলাম কিন্তু তিনি চিঠি নেন নি।
স্কুলের প্রধান শিক্ষক মো: তৈয়ব আলী বলেন, বিধি মোতাবেক তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অফিসের পিওনের মাধ্যমে জিয়াউর রহমানকে সাময়িক বরখাস্তের পত্র দেয়া হয়েছিল। কিন্তু তিনি পত্রটি গ্রহণ করেননি। পরে পত্রটি ২৫ সেপ্টেম্বর তার ঠিকানায় ডাক যোগে পাঠানো হয়েছে।
উল্লেখ্য ছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ২০১৯ সালের ৩ ফেব্রয়ারী শিক্ষক জিয়াউর রহমান পুলিশের হাতে আটক হয়ে দীর্ঘদিন হাজতবাস করেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিন জানান বিধি মোতাবেক ওই শিক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- ড. আসিফ নজরুলের সুদীর্ঘ জীবনী: শৈশব থেকে ২০২৪-এর জুলাই অভ্যুত্থান ও অন্তর্বর্তীকালীন সরকার
- সুপারন্যাচারাল থ্রিলারে প্রথমবার জুটি হচ্ছেন সাইফ-কিয়ারা
- গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা
- রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোতেই হচ্ছে: নাহিদ ইসলাম
- কন্যাসন্তানের বাবা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, মেয়ের নাম মাইয়া
- ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ নিয়ে আরাগচির কড়া প্রতিক্রিয়া, বললেন ‘নজর ঘোরানোর কৌশল’
- কলকাতায় অগ্নিকাণ্ডে ৭ বাংলাদেশির মৃত্যু, দুঃখ প্রকাশ ভারতীয় হাইকমিশনারের
- দেশে সারের সংকট নেই, বিশৃঙ্খলা পরিকল্পিত: কৃষিমন্ত্রী
- ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজের কনসার্ট স্থগিত
- দীপু মনির প্যারোলের সিদ্ধান্তের পর স্বামীর জানাজা ও দাফন
- ১৫০০ কোটি টাকার ‘সুফল’ প্রকল্পে দুর্নীতি: বন অধিদপ্তরে দুদকের অভিযান ও নথি তলব
- জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হতে পারে: বিরোধীদলীয় নেতা
- ম্যাজিক চুলায় ভাত রাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
- এক বছরের মধ্যে জুলাই গণহত্যার সব তদন্ত শেষ করার আশা চিফ প্রসিকিউটরের
- গভীর নিম্নচাপে উত্তাল বঙ্গোপসাগর, দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
- অধিনায়কত্ব হারানোর পথে মিরাজ, নতুন দায়িত্ব পাচ্ছেন কে?
- 'মুখে হাড় থাকলে কুকুর ঘেউ ঘেউ করতে পারে না': বলিউডের নীরবতা নিয়ে নাসিরুদ্দিন শাহ্র কটাক্ষ
- দিল্লিতে বিক্ষোভ ঘিরে পুলিশ-জনতা সংঘর্ষ, ইন্টারনেট স্থগিত ও মেট্রো পরিষেবা বন্ধ
- শাকিবের সঙ্গে রোমান্স স্বস্তিদায়ক ছিল: সাবিলা নূর
- শিক্ষার্থী আন্দোলনে অরিজিৎ সিংয়ের প্রতিবাদ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন




