জেল খেটেও বহাল তবিয়তে সহকারী শিক্ষক


প্রকাশিত: ০৫:৩৬ ২৫ সেপ্টেম্বর ২০২৪
বরগুনার আমতলীতে স্ত্রী নির্যাতন মামলায় জেলে যাওয়ার পরও বহালতবিয়তে প্রাথমিক বিদ্যালয় এক সহকারী শিক্ষক। তার নাম মো. কাওসার আহমেদ। তিনি আমতলী উপজেলার দক্ষিণ গুলিশাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন মামলার বাদী নাঈমা আক্তার ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ফৌজদারি অপরাধে কোনো সরকারি কর্মকর্তা গ্রেফতার হলে আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত হওয়ার কথা। কিন্তু এ শিক্ষক কারাগারে গেলেও রহস্যজনক কারণে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ওই কর্মকর্তা কারাগার থেকে জামিনে বের হয়ে এখন বাদিকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সহকারী শিক্ষক কাওসার আহমেদের বিরুদ্ধে তার স্ত্রী নাঈমা আক্তার যৌতুক নিরোধ আইন ২০১৮ এর (৩) ধারায় গত ১৮ মার্চ টাঙ্গাইল ঘাটাইল বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ মামলা করেন।
বাদী এজাহারে উল্লেখ করেন, ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে ২০১৫ - ২০১৬ সালে কাওসার ও নাঈমা অনার্সে ভর্তি হন। একই বিশ্ববিদ্যালয়ের একই ডিপার্টমেন্টে লেখা পড়ার সুবাদে পরস্পরের সাথে ভালবাসার সৃষ্টি হয়। ভালবাসাকে বাস্তবে রুপান্তরিত করার জন্য অবিভাবকদের সম্মতিক্রমে ২০২৩ সালের ২৩ অক্টোবর বিশ লক্ষ টাকা দেনমোহর ধার্যে রেজিঃ কাবিন মূলে পারিবারিক ভাবে মো. কাওসার ও নাঈমার বিয়ে হয়। বিয়েতে নাঈমার বাবা যৌতুক হিসেবে কাওসারকে নগদ ২ লক্ষ টাকা, ০৩ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার ও দামী প্রসাধনী সামগ্রী দেন। বিয়ের পর নাঈমা স্বামীগৃহে ঘরসংসার করতে শুরু করেন। এরপর নাঈমার গর্ভে নবজাতক শিশুর আবির্ভাব হয়। বাচ্চা নষ্ট করার জন্য কাওসার নাঈমাকে বিভিন্নভাবে ভয় ভীতি সহ শারীরিক নির্যাতন শুরু করেন। নিরুপায় হয়ে ইচ্ছার বিরুদ্ধে বাচ্চা নষ্ট করতে বাধ্য করা হয় নাঈমাকে। এছাড়াও বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ দশ লক্ষ টাকা আনার জন্য নানা ভাবে নির্যাতন শুরু করে। উক্ত যৌতুক টাকা দিতে অস্বীকার করিলে আমাকে মারধর করিয়া বাবার বাড়ি পাঠিয়ে দেয়।
নথি পর্যালোচনায় দেখাযায়, বিগত ১৬ মে স্ত্রী নির্যাতনকারী শিক্ষক কাওসার আহমেদ অভিযোগকারী স্ত্রী নাঈমার সাথে আপষের শর্তে অন্তবর্তীকালীন জামিন প্রদান করা হায়। স্ত্রী নির্যাতনকারী শিক্ষক কাওসার আহমেদ অভিযোগকারী স্ত্রী নাঈমার সাথে আপোষ করাবর মর্মে উল্লেখ করলেও স্ত্রী নাঈমার সাথে আপোাষ করে নাই। স্ত্রী নাঈমা আদালতে হাজির হয়ে আসামি জামিনে গিয়ে তার সাথে আপোষ করেনি মর্মে উল্লেখ করেন।একই সাথে জামিন বাতিলের দরখাস্ত করেন।
গত ৪ সেপ্টেম্বর আদালত স্ত্রী নির্যাতনকারী শিক্ষক কাওসার আহমেদের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১৬ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বলেন, আমি বিষয়টি জেনেছি এবং আমি প্রতিবেদন আমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দিয়েছি, এবং সেই শিক্ষকের প্রতিব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা বলেন, আমি বিষয়টি জেনেছি এবং আমি প্রতিবেদন আমার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে দিয়েছি।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল বলেন, আমরা বিষয়টি জেনেছি, এবং বিধি অনুসারে তার উপরে ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- মেসির বিদায়ী ম্যাচে ‘পাঁচটা মনুমেন্টালও ভরে যেত’: স্কালোনি
- গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ, জরুরি সহায়তা চাইলেন অ্যাঞ্জেলিনা জোলি
- আকাশেই গতিপথ বদলাতে পারে এআই ক্ষেপণাস্ত্র, পরীক্ষা উত্তর কোরিয়ার
- ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতিতে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত
- মাল্টার কেজি ৫২০ টাকা কেন, ব্যবসায়ীদের কাছে ব্যাখ্যা চাইলেন বাণিজ্যমন্ত্রী
- প্রথম দিনেই ৯৫ কোটি, বক্স অফিসে রেকর্ড গড়ল ‘দৃশ্যম ৩’
- সালাহউদ্দিনের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন হাসনাতের, চাইলেন স্বচ্ছ হিসাব
- ভারত-ব্রাজিল ঐতিহাসিক লড়াই আজ, খেলা দেখবেন যেভাবে
- তাইজে হুথিদের লক্ষ্য করে ৭১ হামলার দাবি ইয়েমেনি বাহিনীর
- রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামের চালান, নিরাপত্তায় সেনাবাহিনী
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- দিলারা জামানের বাড়ি দখলের খবর ছড়াল, আসল ঘটনা জানালেন অভিনেত্রী
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির; বদলাবে পোশাক-লোগো-যানবাহনের রং
- মক্কা প্রতিরক্ষা চুক্তিতে ইরানকে অন্তর্ভুক্তির প্রস্তাব রাশিয়ার




