চিলমারীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের ৪লক্ষ টাকার চেক ছিড়ে ফেলার অভিযোগ

কুড়িগ্রামের চিলমারীতে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের ৪লক্ষ টাকার চেক ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ওই চেয়ারম্যানের নাম মোঃ আব্দুর রাজ্জাক মিলন। তিনি উপজেলার থানাহাট ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও থানাহাট ইউপি চেয়ারম্যান। ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজার রহমানের চেক ছিড়ে ফেলা বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ভেসে বেড়াচ্ছে।
জানা গেছে,বে-সরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)'র বসতবাড়ি উচুকরণ প্রকল্পের আওতায় উপজেলার থানাহাট ইউনিয়নের ৭নং ওয়ার্ড রাজারভিটা এলাকায় একটি বসতবাড়ি উচুকরণ প্রকল্পের সভাপতি ছিলেন ওই ওয়ার্ডের সদস্য মাহফুজার রহমান। প্রকল্পের কাজের জন্য ইউপি সদস্য মাহফুজার রহমানের নামে ৪লাখ টাকার একটি ইস্যু হওয়া একটি চেক ছিড়ে ফেলেন থানাহাট ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিলন। ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজার রহমানের চেক ছিড়ে ফেলা বক্তব্য সম্বলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে ভেসে বেড়াতে দেখা যায়।
ইউপি সদস্য মাহফুজার রহমান বলেন,আমার এলাকায় একটি এনডিপি'র বসতবাড়ি উচুকরণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে খরচ হিসেবে প্রকল্প কর্তৃক তার নামে ৪লক্ষ টাকার একটি চেক ইস্যু হয়। চেকটি পরিষদের সচিবসহ গত বৃহস্পতিবার (৫সেপ্টেম্বর) ব্যাংকে জমা করে চলে আসেন তিনি।রোববার (৮সেপ্টেম্বর) ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে তৎক্ষনাত ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মিলন ব্যাংকে উপস্থিত হন। আমার নামে চেক ইস্যু হওয়ায় প্রতিহিংসা বসত চেয়ারম্যান আমার সাথে বাকবিতন্ডার সৃষ্টি করেন। বসচার এক পর্যায়ে প্রকল্পের চেকটি হাতে নিয়ে ছিড়ে ফেলেন চেয়ারম্যান।
ইউপি সদস্য মাহফুজার রহমান আরও বলেন,এসময় তিনি (চেয়ারম্যান) বলেন,এখানে তুমি টাকা তুলতে পারবানা। টাকা লাগলে বাড়িতে আসো হিসাব নিকাশ করে ওখানে টাকা দিবো।
এবিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মিলন বলেন, অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোন ধরনের চেক ছিড়ে ফেলিনি। আর সেই চেক তো এখনো আমার কাছেই আছে। তাহলে ছেড়া চেক আমার কাছে থাকবে কি ভাবে?
বেসরকারি উন্নয়ন সংস্থার (এনডিপি) ব্যবস্থাপক শাহাআলম জানান, বিষয়টি আমার জানা নেই। এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অগ্রণী ব্যাংক চিলমারী শাখার ব্যবস্থাপক মনিরুল হাসান তানিন জানান, মেম্বার ও চেয়ারম্যান এর ইন্টারনাল সমস্যার কারণে চেকটি বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- আশুলিয়ায় আওয়ামী লীগের আতাল এখন বিএনপি নেতা
- দুই ভাই-বোন চেয়ারম্যান, বাড়ছে দুই প্রাইভেট ব্যাংকের খেলাপি ঋণ
- মিরপুরে সংঘর্ষের ঘটনায় সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ঘরে বসেই বিনামূল্যে উপভোগ করুন পপ কুইন শাকিরার লাইভ কনসার্ট
- থাইল্যান্ডের ব্যাংককে জরুরি অবস্থা জারি, আকস্মিক বন্যায় বিপর্যস্ত রাজধানী
- সালমান শাহের অসমাপ্ত সিনেমায় বিনা পারিশ্রমিকে কাজ করতে চেয়েছিলেন আমিন খান
- এলপিজি সংকটে ভোগান্তি, ১,৫৮৫ টাকার সিলিন্ডার বিক্রি ২,২০০ টাকায়
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র সংস্কারে ৫০ লাখ টাকা দেওয়ার ঘোষণা জামায়াতের
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত, সেমিফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
- স্টারশিপ প্রথমবার কক্ষপথে, ২৬ স্যাটেলাইট স্থাপনের পর সাগরে বিস্ফোরণ
- মাছ, মুরগি ও ডিমের বাজারে স্বস্তি নেই, বেকায়দায় নিম্নবিত্তরা
- এআই জগতের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করল টাইম
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ৩৫০ রানে অপরাজিত হৃদয়, বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস
- ইরানে ফের মার্কিন হামলা, নিহত ১৮ ও আহত ১৪২
- প্রধানমন্ত্রীকে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
- প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ
- প্রেম, অভিমান আর ‘আকাশের ঠিকানায় চিঠি’: রুদ্র–তসলিমার অজানা গল্প
- গানে বাজিমাত BUP-এর, সাউথইস্ট Cultural Fest 3.0-তে প্রথম রানারআপ
- বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদারের আশাবাদ এলজিআরডি মন্ত্রীর





