ঠাকুরগাঁওয়ে বেড়েছে ডেঙ্গু, এক সপ্তাহে হাসপাতালে ৯ রোগী


প্রকাশিত: ০১:১৬ ১০ সেপ্টেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ে হঠাৎ করেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুইজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া গত সাত দিনে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নয়জন রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, জুলাই থেকে থেকেই হঠাৎ করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বাড়তে থাকে। আর সেপ্টেম্বরের শুরু থেকে ৭ দিনে মোট নয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
ভর্তি রোগীর মধ্যে বেশিরভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া সদর হাসপাতালের তথ্য মতে, ঠাকুরগাঁও জেলাতেও দুইজন রোগী স্থানীয়ভাবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তারা কোনোদিন ঢাকা বা অন্য কোনো জেলায় যাতায়াত করেননি।
ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসে চিকিৎসা নেওয়া মোহাম্মদ আলী বলেন, আমি ঢাকায় ব্যবসার কাজে গিয়েছিলাম। দীর্ঘ ১ মাস পরে আমি বাসায় ফিরলে আমার জ্বর অনুভূত হতে থাকে। পরে ডাক্তার দেখালে আমার ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে আমি এখানে চিকিৎসা নিচ্ছি।
রুহিয়া থানার অন্তর্গত শুকান্ত বর্মন বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লেখাপড়া করি। সেখান থেকে আমি আক্রান্ত হয়ে বর্তমানে ঠাকুরগাঁও হাসপাতালে চিকিৎসা নিচ্ছি।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. জাহিন মিঠু বলেন, জুলাইয়ের শেষে থেকেই ঠাকুরগাওয়ে ডেঙ্গু রোগীর ভর্তি সংখ্যা বাড়তে থাকে। সেপ্টেম্বরে এসে এর মাত্রা আরও বৃদ্ধি পায়। গত কয়েকদিনেই আমাদের এখানে নয়জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এছাড়াও ঠাকুরগাঁও থেকেও দুইজন আক্রান্ত হয়ে আমাদের এখানে চিকিৎসা নিয়েছেন। এক্ষেত্রে আমাদের সবাইকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং দিনে বা রাত্রে ঘুমানোর সময় মশারি টাঙাতে হবে। এছাড়া অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হতে হবে।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- উত্তম কুমারের সঙ্গে তুলনা শুনে যা বললেন দেব, প্রশংসায় ভাসছে নেটদুনিয়া
- কবি সুফিয়া কামাল: যে নারী কলম হাতে বদলে দিয়েছিলেন একটি সময়
- ‘জিন্নাহর বাবা মাছ বিক্রি করতেন, তিনি ছিলেন হিন্দু’: ফজলুর রহমানের দাবি, ইতিহাস কী বলে
- যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো বাংলাদেশে, খালাস শুরু
- বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার আকবর আলী, খেলবেন কর্ণালি ইয়াকসের হয়ে
- বিষাক্ত মদে নাইজেরিয়ায় ভয়াবহ মৃত্যু, প্রাণ গেল ৪৮ জনের
- বিএনপি ‘বামের ডাইনে, ডাইনের বামে’ মধ্যপন্থার দল: আইনমন্ত্রী
- ৬০ লাখ ডলারের গয়না লুট, কিম কার্দাশিয়ান ক্ষতিপূরণ পেলেন মাত্র ১ ইউরো-কেন?
- নিম্নস্তরের সিগারেটের দাম আবার বাড়ল, ১০ শলাকা এখন ৬৫ টাকা
- ২৩৪ বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মেগা প্রকল্প নিয়ে যা বললেন শিবির সভাপতি
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- ডা. তাসনিম জারা: শিক্ষা, ক্যারিয়ার ও রাজনীতি
- অকালে হারানো বাংলা চলচ্চিত্রের চিরসবুজ মহানায়ক সালমান শাহ
- পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু
- ব্রাজিলের সঙ্গে খেললেই বদলাবে না বাংলাদেশের ফুটবল, বললেন আমিনুল
- ব্যাচেলর পয়েন্ট’-এর ফ্ল্যাটে রাফসান ও সুনেহরা, থাকছে নতুন চমক
- দেশজুড়ে আরও পাঁচ দিন টানা বৃষ্টির পূর্বাভাস
- শরীফুলের বোলিংয়ে মুগ্ধ অস্ট্রেলিয়া অধিনায়ক
- বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী



