টাঙ্গাইলে জমজমাট ৬০ বছরের ধানের চারার হাট "প্রতিদিন বিক্রি ৫-৬ লাখ টাকা "


প্রকাশিত: ০৬:১৭ ৯ সেপ্টেম্বর ২০২৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জমে উঠেছে ঐহিত্যবাহী ধানের চারার হাট। পৌরসভার শামসুল হক কলেজ মোড়ের এ হাটটি প্রায় ৬০ বছরের পুরনো। ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত বেচাকেনা হয়। শতাধিক ব্যবসায়ি প্রতিদিন প্রায় ৫-৬ লাখ টাকা বেচাকেনা করেন এই হাটে। তবে সার ও ডিজেলের দাম বেশি থাকার কারণে প্রান্তিক কৃষক এবং ডিজেলচালিত সেচ পাম্প মালিকরা চিন্তিত।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাটে বিভিন্ন জাতের ধানের চারায় সয়লাব হয়েছে। চাষিরা দর কষাকষি করে চারা কিনছেন। চাহিদা বাড়ায় আঁটি প্রতি দাম বেড়েছে ২-৫ টাকা। ময়মনসিংহ, নেত্রকোনা, নওগা, সিরাজগঞ্জ, বগুড়া, মুক্তাগাছা, কালিহাতী, ঘাটাইল ও সখীপুরসহ বিভিন্ন জায়গা থেকে চারা কিনে আনেন ব্যবসায়ীরা।
সেগুলো জেলার চাষীদের কাছে চাহিদা অনুযায়ী বিক্রি করছেন। পাশের মানিকগঞ্জসহ অন্য জেলায়ও বিক্রি হয়। এখানে ব্রি ৩৪, ৪৯, ৫২, ৭১, ৭২, ৭৪, ৭৫, ৮৭; বিআর ১১, ২২,২৩; বিনাধান ৭, ১৭, ২০; স্থানীয় জাত নাজিরশাইল, পাইজাম, বিনাশাইল, স্বর্ণা, কালিজিরা, রনজিত, গাইঞ্জা, পাটজাক প্রভৃতি ধানের চারা পাওয়া যায়। ধানের চারাভেদে প্রতি আঁটি (মুঠি) চারা পাঁচ থেকে ১২ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
এলেঙ্গার মশাজান গ্রামের দুলাল হোসেন বলেন, আমি ৩০ বছর ধরে ধানের চারার ব্যবসা করি। পাহাড়ী উঁচু এলাকা থেকে চারা কিনে এনে এলেঙ্গা হাটে বিক্রি করি। ১০০ আঁটি চারা বিক্রি করলে ১০০/১৫০ টাকা লাভ থাকে। টাঙ্গাইলের দক্ষিণাঞ্চলসহ নিচু এলাকার চাষিরা এখান থেকে বেশি চারা কেনেন। মোহর আলী বলেন, হাঁটটি পুরাতন। চারার বেচাকেনা করেই চলি।
কালিহাতীর ইছাপুর গ্রামের মো. খলিল শিকদার বলেন, আমার নিচু জমিতে চারা তৈরি করলে নষ্ট হয়ে যায়। তাই এ হাট থেকে চারা কিনি। এবার ২০০ আঁটি স্বর্না ধানের চারা ১৬৭৫ টাকায় কিনলাম।
কালিহাতী উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন বিজনেস আইকে বলেন, এলেঙ্গা ধানের চারার হাট অনেক পুরাতন এবং জেলার অন্যতম। কেউ কেউ শুধু বিক্রির উদ্দেশ্য চারা উৎপাদন করেন। আবার অনেকে নিজের চাহিদা মিটিয়ে অতিরিক্ত চারাগুলো এখানে বিক্রি করেন। যেসব চাষিরা চারা উৎপাদন করতে পারেন না কিংবা প্রাকৃতিক দুর্যোগে চারা নষ্ট হয়ে যায়, তারাই চারা ক্রয় করেন। কৃষি কর্মকর্তা আরো বলেন, ঐতিহ্যবাহী এ হাটে বেচা-কেনার বিস্তৃতি বৃদ্ধিতে তা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কবির হোসেন বিজনেস আইকে বলেন, এ বছর রোপা আমন মৌসুমে জেলায় প্রায় ১ লাখ ১৯০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষমাত্রা ধরা হয়েছে। এখন পর্যন্ত অর্জিত হয়েছে ৯৫ হাজার ১৮০ হেক্টর জমি। চলতি মাসের পুরোটা সময়ই বিভিন্ন জাতের ধানের চারা রোপণ করা যাবে। বিশেষ করে ব্রি ৩৪,৪৯,৫২, বিআর ২২, ২৩, বিনাধান ৭,১৭ জাতের চারাগুলো ভালো।
তিনি আরো বলেন, বিদ্যুৎচালিত সেচ পাম্পে সরকারি ভর্তুকি রয়েছে। ইতিমধ্যে ডিজেলের দামও কিছুটা কমানো হয়েছে। যদি ডিজেলচালিত সেচ পাম্প মালিকদের আরও ভর্তুকি দেওয়া হয়, তাহলে কৃষি খাতে দাম বৃদ্ধির প্রভাব পড়বে না। কৃষকরা পুশিয়ে নিতে পারবেন।
ডিজেলচালিত সেচ পাম্পের একাধিক মালিক জানান, নতুন সরকার এসে ডিজেল দাম কিছুটা কমিয়েছে। বর্তমানে ডিজেলের প্রতি লিটার ১০৫ টাকা ৫০ পয়সা। এতেও ধানের দামে খরচ উঠতে চায় না। তারা সরকারের কাছে আরো ভর্তুকি দাবি করেছেন।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- সংসদে শফিকুর রহমানের কড়া বার্তা: বাংলাদেশের পররাষ্ট্রনীতি আর কারও অধীন নয়
- ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে যেখানে, জানাল মরক্কো
- ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, মোদির সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা
- বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার
- চিত্রনায়ক আলমগীরের জীবনী: চলচ্চিত্রজীবন, সাফল্য, পুরস্কার ও অজানা গল্প
- উত্তর আমেরিকা ট্যুরে নতুন রেকর্ড গড়ল বিটিএস
- মায়ের মৃত্যুতে চিন্ময় কৃষ্ণ দাসকে ৫ ঘণ্টার প্যারোলে মুক্তির আদেশ
- বাংলাদেশ দলে কাটছাঁট, আসিয়ান কাপের স্কোয়াড থেকে বাদ ৬ ফুটবলার
- মার্কিন রাস্তা থেকে সরে যান’: ভারতীয়দের নিশানা করে ট্রাম্প প্রশাসনের পোস্টার
- জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য: মীর শাহে আলম
- মক্কা প্যাক্টে যোগদান বাংলাদেশের নিজস্ব বিষয়: জামায়াত আমির
- নাসিরুদ্দিন শাহকে ‘শিয়াল’ বলে কঙ্গনা রানাওয়াতের কটাক্ষ
- রাজ্জাক দেওয়ান স্মরণে গাইবেন বগা তালেবসহ ১৫ শিল্পী
- প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে পুলিশকে ফোন, নিজেই ফাঁসলেন যুবক
- গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমেদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত
- রোনালদো এখন আর্জেন্টিনার জামাই!
- ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি
- ভারতে ‘ভূত আতঙ্কে’ হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী, চিকিৎসকদের ভিন্ন ব্যাখ্যা
- টেস্টোস্টেরন পরীক্ষায় কি লিঙ্গ নির্ধারণ সম্ভব? জানুন বিজ্ঞান কী বলে
- ২০-২৫ আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান



