ধরা পরেছে পেট্রল পাম্পের ডিজিটাল মেশিনে কারচুপি


প্রকাশিত: ০১:২০ ৩ সেপ্টেম্বর ২০২৪
যশোরে ফিলিং স্টেশন বা পেট্রল পাম্প মনিটরিংয়ের সময় একটি পাম্পে মিটার মেশিনে কারচুপি হাতেনাতে ধরেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সরজমিনে ওই পেট্রল পাম্পে অভিযান চালিয়ে তেল বিক্রিতে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পায়। এরপর রজনীগন্ধা ফিলিং সেন্টারের অকটেন, পেট্রল, ডিজেল, ডিসপেন্সিং ইউনিট (ডিজিটাল মিটার মেশিন) সিলগালা করেন বিএসটিআইয়ের কর্মকর্তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম নেতৃত্বদানকারী মাসুম বিল্লাহ ও জেসিনা মুর্শীদ প্রাপ্তি মোরনিউজকে বলেন, জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ এবং তা কার্যকরের নির্দেশ ঘোষণার পর গত পহেলা সেপ্টেম্বর থেকে তাদের নেতৃত্বে একদল শিক্ষার্থীদের নিয়ে সরেজমিনে যশোরের বিভিন্ন পেট্রল পাম্প তদারকির সময় রজনীগন্ধা ফিলিং সেন্টারে তেল বিক্রিতে কারচুপি দেখতে পান তারা। এরপর সোমবার সকালে বিএসটিআই’র উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখকে বিষয়টি অবগত করেন। তৎক্ষণিক বিএসটিআইয়ের কর্মকর্তারা শিক্ষার্থীদের নিয়ে সরজমিনে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই পেট্রল পাম্পে ডিজিটাল মিটার মেশিনের প্রতি ১০ লিটার অকটেনে ১৫০ মিলি কম এবং প্রতি ১০ লিটার পেট্রলে ৬০ মিলি কম প্রদান ও প্রতি ১০ লিটার ডিজেলে বিক্রিতে এক হাজার ২০ মিলি কম তেল দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণার সত্যতা পায়।
প্রতারণার দায়ে ওই পাম্পের অকটেন, পেট্রল, ডিজেল, ডিসপেন্সিং ডিজিটাল ইউনিট (মেশিন) সিলগালা করেছেন বিএসটিআইয়ের কর্মকর্তারা। এ সময় জেলা বিএসটিআইয়ের ইন্সপেক্টর মো. রাকিব ইসলাম এবং ফিল্ড অফিসার খালেদ হোসেন উপস্থিত ছিলেন।
বিএসটিআই’র উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ মোরনিউজকে বলেন, শিক্ষার্থীরা আমাদের জানালে তাদের সঙ্গে নিয়ে রজনীগন্ধা ফিলিং সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই পাম্পের ডিজিটাল মেশিনে ত্রুটি ও প্রতারণার সত্যতা পাওয়ায় ওই পাম্পের ৩টি মেশিন সিলগালা করা হয়েছে।
তিনি আরও বলেন, পেট্রল পাম্প মনিটরিংয়ে শিক্ষার্থীদের শতভাগ সহযোগিতা করা হবে। তারা যখনই অসঙ্গতি পাবে আমাদের জানালে আমরা তৎক্ষণিক ব্যবস্থা নেব।
বিজ্ঞাপন
সর্বোচ্চ পঠিত - দেশজুড়ে
- যুবদলের ব্যানার উড়ে পৌঁছাল ভারতের আসামে, তদন্তে পুলিশ
- জন্মদিনে মান্নাতের সামনে হাজারো ভক্ত, ভালোবাসায় সাড়া দিলেন শাহরুখ খান
- সুইজারল্যান্ডে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আগুন-ভাঙচুরের পর গ্রেপ্তার ২
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত বিএনপির এলিজা জামান
- খোকসায় নিজ গুদাম থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মুখ দিয়ে বরফ সরিয়ে অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
- তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ, গ্রেপ্তার বারের তরুণীও
- গণভোটের রায় মানছে না সরকার, স্বৈরশাসন চাপানোর অভিযোগ জামায়াত আমিরের
- ভারতের বিপক্ষে জয়ের পোস্ট, ট্রোলের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী
- সৌদির তেলসমৃদ্ধ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় ড্রোন হামলা, ভূপাতিতের দাবি
- পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার
- ৮ মাস পর চালু, দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানা
- অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা দেশে ফিরবেন না: রাশেদ খাঁন
- জাতীয় দলের শিবির ছাড়ায় ৬ মাসের নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
- শেষ ম্যাচে গোল-অ্যাসিস্ট, সতীর্থদের ভালোবাসায় বিদায় মেসির
- মেসির বিদায়ে রোনালদোর আবেগঘন বার্তা, জানালেন ‘পূর্ণ শ্রদ্ধা’
- রিয়াদ বিমানবন্দরে তৃতীয় দফা হামলার দাবি হুথিদের, ক্ষতিগ্রস্ত বিমান
- কেজিতে ৩ টাকা পর্যন্ত বাড়ল চালের দাম, ডিম-মুরগির বাজারেও স্বস্তি নেই
- ভারতের জেন জি আন্দোলনে বাংলাদেশ অনুপ্রেরণা: ছাত্রনেত্রী নেহা বোরা
- ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা, সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

